প্রিন্ট এর তারিখঃ Aug 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 10, 2025 ইং
ফুলপুর থেকে নিখোঁজ দুই কিশোরী গাজীপুর থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার।।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার তৎপর অভিযানে নি'খোঁ'জ হওয়া দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। গত (৪ অক্টোবর ২০২৫) তারিখ সকাল ১১টা নাগাদ ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ছনধরা হাটপাগলা এলাকা থেকে সাদিয়া আক্তার তৃপ্তি ও মিথিলা খাতুন নামের দুই কিশোরী নি'খোঁ'জ হন।
পরিবারের পক্ষ থেকে বহু খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়ায়, তৃপ্তির পিতা মো. মুছলেম উদ্দিন এবং মিথিলার মাতা আছমা বেগম ফুলপুর থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ ঘটনায় ময়মনসিংহ পুলিশ সুপার কাজী মোঃ আখতার উল আলম এর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম অ্যান্ড অপস্) এর নির্দেশনায়, অফিসার ইনচার্জ (ডিবি), ময়মনসিংহ এর তদারকিতে তদন্ত কার্যক্রম শুরু হয়।
তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) বিপুল কুমার সাহা ও এএসআই (নিঃ) জাহাঙ্গীর কবীর সঙ্গীয় ফোর্সসহ আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল (৯ অক্টোবর ২০২৫) তারিখ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে গাজীপুর জেলার বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা থেকে নি'খোঁ'জ কিশোরী দু’জনকে উ'দ্ধা'র করতে সক্ষম হন।
পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উক্ত ভিকটিমদের তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ ময়মনসিংহ জনগণের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নীল বাংলাদেশ