প্রিন্ট এর তারিখঃ Aug 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2025 ইং
আওয়ামী লীগের বি*রুদ্ধে সব মা*মলা তুলে নেওয়া হবে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট।।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা প্রতি*হিং*সা ও প্রতিশো*ধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে নির্বি*চারে মা*মলা করেছে, আমরা সে পথে হাঁটতে চাই না। বরং আওয়ামী লীগের বি*রুদ্ধে যত মা*মলা আছে, সবগুলোই আমরা তুলে নেবো।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছরের ৫ আগস্টেই বলেছিলেন—আমরা প্রতি*শোধ চাই না, চাই শান্তি, সমৃদ্ধি ও একটি উন্নত বাংলাদেশ। সেই পথেই আমরা এগোতে চাই।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে বলতে চাই —অত্যা*চার, নির্যা*তন ও ভ*য় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না। অতীতেও পারেননি, ভবিষ্যতেও পারবেন না। বরং গণ*হত্যা ও নির্যা*তনের দায় নিয়ে এখনই ক্ষমা চাওয়া উচিত।’
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘দেশবাসী আজ তারেক রহমানকে ফিরে পেতে চায়। নতুন নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়।’
পিআর ইস্যুতে জবর*দস্তি করছে কিছু দল। জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি দল পিআর পদ্ধতির নামে জনগণের ওপর জবর*দস্তি করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে যে নতুন চালগুলো দেওয়া হচ্ছে, সেগুলো মূলত গণতন্ত্র ধ্বং*সের ষড়*যন্ত্র।’
বিএনপি চায় গণভোট ও নির্বাচন একই দিনে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে জনগণ তাদের মতামত সঠিকভাবে প্রকাশ করতে পারবে। আমরা সেই ব্যবস্থাকেই সমর্থন করি।’
সভায় সভাপতিত্ব করেন সাবেক জেলা বিএনপির সহসভাপতি মো. আল মামুন আলম। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নীল বাংলাদেশ