নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহ নগরীতে ছুরিকা*ঘাতে রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নামে এক যুবদল কর্মী খু*ন হয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৩ টার দিকে নগরীর পাটগোদাম বীজ মোড়ে পুলিশ বক্সের সামনে ছুরিকা*ঘাতের ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৫ টার দিকে মারা যায়।
নিহত রেদুয়ান জাহান রিয়াদ নগরীর ১৩১ নম্বর কালিবাড়ি এলাকার মো. সাইদুল হক খানের ছেলে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) শফিক উদ্দিন বলেন, বিকাল সাড়ে ৩ টার দিকে ওই যুবককে ছুরিকাঘাতে আজত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৫ টার দিকে মারা যায়। ওই যুবকের হাটুর উপরে ছুরিকাঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্ষণে সে মারা যায়।
নিহতের বাবা সাইদুল হক বলেন, পাটগুদাম অস্থায়ী পুলিশ বক্সের ভেতরে আমার ছেলে আহত অবস্থায় অনেকক্ষণ পড়েছিল। কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। তবে, কি কারণে, কে বা কারা তাকে হত্যা করেছে। এ বিষয়ে এখনো কিছু জানতে পারিনি। আমার ছেলে যুবদল নেতা ইনছানের সাথে রাজনীতি করতো। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমার ছেলের খুনিদের বিচার করার দাবি জানান তিনি।
এবিষয়ে মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইনছান বলেন, নিহত রেদুয়ান জাহান রিয়াদ যুবদলের রাজনীতির সাখে জড়িত ছিল। সে যুবদলের একজন সক্রিয় কর্মী। এই হত্যার জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ব্রিজ এলাকায় সক্রিয় ছিনতাইকারী একটি চক্রের মধ্যে বিরোধের জের ধরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।