প্রিন্ট এর তারিখঃ Aug 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 22, 2026 ইং
ময়মনসিংহ ২ আসনে ফুলপুর তারাকান্দা প্রার্থীদের নিয়ে আচরণবিধি অবহিতকরণ সভা

তৌকির আহমেদ শাহীন :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ ২ ফুলপুর তারাকান্দা সংসদীয় আসনের প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়
উক্ত সভায় নির্বাচনী আচরণবিধি সম্পর্কে তথ্য ও বিধি সম্বলিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধি প্রতি পালনে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস, এম, নাজমুস ছালেহীন৷
কোনও প্রার্থীর কর্মীরা যদি আচরণ বিধিমালা লঙ্ঘন করে তার দায়ভার প্রার্থীদের ওপর বর্তাবে। তাই প্রার্থীদেরকে তাদের কর্মীদের আচরণ বিধিমালা সম্পর্কে অবগত করতে হবে।
এছাড়াও মোটরসাইকেল শোডাউন অন্যান্য যান্ত্রিক যানবাহন নিয়ে শোডাউন আচরণবিধির লংঘন বলে গণ্য হবে। এ সময় উপস্থিত প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উক্ত আচরণবিধি অবহিতকরণ সভায় তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি রিটার্নিং অফিসার মোঃ আমিনুল ইসলাম উনার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফুলপুর সার্কেল এএসপি ও তারাকান্দা ক্যাম্প কমান্ডার ও তারাকান্দা থানার অফিসার ইনচার্জ প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নীল বাংলাদেশ