প্রিন্ট এর তারিখঃ Aug 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 9, 2026 ইং
শীর্ষ মাদক ব্যাবসায়ী সোহেল এর অবাধ মাদক বাণিজ্য

শীর্ষ মাদক ব্যাবসায়ী সোহেল এর অবাধ মাদক বাণিজ্য
হাত বাড়ালেই পাওয়া যায় ইয়াবা বেড়েছে চুরি ছিনতাই
স্টাফ রিপোর্টার। এলাকা বাসী অভিযোগে জানায় পুলিশি টহল তৎপরতা জোরদার না থাকায় মাদক বাণিজ্যে অভিযুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ও তার ৩ ভাই মিলে বেপরোয়াভাবে মাদক ব্যাবসা চালিয়ে আসছে। জানা গেছে গৌরীপুর থানার কলতাপাড়ার চূড়ালী গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল আইনের চোখ ফাঁকি দিয়ে নিজের তিন ভাই কে নিয়ে জমজমাট মাদক ব্যবসা করছে। যার ফলে কলতাপাড়া ও তৎসংলগ্ন এলাকায় হাত বাড়ালেই পাওয়া যায় সোহেল এর ইয়াবা ট্যাবলেট। অভিযোগ উঠেছে এদের মাদক ব্যাবসার দরুন এলাকায় বেড়েছে চুরি ছিনতাই।
সূত্র জানায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল এর রয়েছে নিজস্ব মাস্তান বাহিনী তাই তাদেরকে কেউ কিছু বললে চলে প্রকাশ্য ও গোপনে চলে নির্যাতন অত্যাচার। বিষয়টি গৌরীপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ প্রয়োজন বলে স্থানীয় এলাকাবাসী সচেতন মহলে জোর দাবী উঠেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নীল বাংলাদেশ