আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মুঞ্জুরুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত এ.কে.এম রফিকুল আলম শামীমের উদ্বোধনে চূড়খাইয়ে জাকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ব্র্যাকের স্বপ্নসারথি পরিদর্শন করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা ময়মনসিংহে আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলনের নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত গ্রাহকই সবার আগে" পলিসি নীতিতে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম শুরু। নান্দাইলের সাব-রেজিস্ট্রার শেখ আবদুস সামাদ আজাদের বদলিজনিত বিদায় সংবর্ধনা উদ্যোগ: সনদপ্রাপ্ত দলিল লেখকদের 'রেজিস্ট্রার বহি' বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পায়তারা চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু।
Swapnil Bangladesh

ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মুঞ্জুরুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মুঞ্জুরুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মুঞ্জুরুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
​মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ) : ময়মনসিংহ সদরের  ১২নং ভাবখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী, বিগত আওয়ামী সরকারের আমলের বারবার কারানির্যাতিত রাজপথের লড়াকু নেতা মুহাম্মদ মুনজুরুল ইসলাম (কাজী মুঞ্জু)-র এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​গত ২৫ শে সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় ১২নং ভাবখালী ইউনিয়নের চৈতালির মোড় সংলগ্ন চূড়খাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
​স্থানীয় বিএনপি নেতা আঃ কাদিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ কোতুয়ালী থানা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক, ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ১২নং ভাবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ মুনজুরুল ইসলাম (কাজী মুঞ্জু)।

​প্রধান অতিথি তার  বক্তব্যে বলেন, "শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দীর্ঘ রাজপথের আন্দোলন-সংগ্রামে আমরা কখনো পিছিয়ে যাইনি। বিগত সরকারের শাসন আমলে একাধিকবার রাজনৈতিক হয়রানি ও জেল-জুলুম সহ্য করেও তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীদের পাশে নিয়ে রাজপথে সক্রিয় থেকেছি। কোনো রক্তচক্ষু আমাদের এই আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি।"
​রাজনৈতিক জীবনের দীর্ঘ পরিক্রমায় মুহাম্মদ মুনজুরুল ইসলাম ময়মনসিংহ মহাবিদ্যালয় ছাত্রদলের সক্রিয় ছাত্রনেতা হিসেবে রাজনীতির সূচনা করেন। পরবর্তীতে তৃণমূল সংগঠক হিসেবে তিনি ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, ১২নং ভাবখালী ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং কোতুয়ালী থানা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কোতুয়ালী থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দলীয় সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মোঃ আব্দুল আওয়াল মাস্টারের সঞ্চালনায়,
​অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ ইব্রাহিম খলিল।
​সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চূড়খাই  আনসার ভিডিপি ক্লাবের সভাপতি মোঃ আইয়ুব আলী (ছোটন), ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কাজী আব্দুল মতিন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ আঃ আমিন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুনসুর মিয়া, ১২নং ভাবখালী ইউনিয়ন বিএনপি নেতা  মোহাম্মদ মানিক ফকির, আলহাজ্ব শরাফউদ্দিন শেখ, এনামুল শেখ, শামসুল মেম্বার ও ঈশা খা মেম্বার,মোশারফ হোসেন বাপ্পীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​সভায় বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে মুহাম্মদ মুনজুরুল ইসলাম (কাজী মুঞ্জু)-র কোনো বিকল্প নেই। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে মুঞ্জুরুল ইসলামকে বিজয়ী করার  দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#