আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ
Swapnil Bangladesh

তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু।

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু।


তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু।

স্টাফ রিপোর্টার।। 
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নে জমিজমা-সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার (১২ জুলাই) আকরামুল হক (৪৮) হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুরুতর আহত নূরজাহান (৪৫) নামে এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৩ জুলাই) দুপুরে মারা যান।

নিহত নূরজাহান উপজেলার বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের আব্দুল হাইয়ের স্ত্রী এবং আকরামুল হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আল-আমিনের মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই (রোববার) দুপুরে উপজেলার বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের খিচা এলাকায় জমিজমা-সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে আকরামুল হককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা প্রধান সন্দেহভাজন আল-আমিনের বাড়িতে হামলা চালায়। হামলায় আল-আমিনের মা নূরজাহান ও তার স্ত্রী আহত হন।

গুরুতর আহত নূরজাহানকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৩ জুলাই) দুপুরে তিনি মারা যান।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাশিদ বলেন, আকরামুল হক হত্যাকাণ্ডের পর প্রধান সন্দেহভাজন আল-আমিনের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে আল-আমিনের মা নূরজাহান ও তার স্ত্রী আহত হন। মাথায় গুরুতর আঘাত পাওয়া নূরজাহান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি আরও জানান, জমিজমা-সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে পরস্পরবিরোধী দুই পক্ষের সংঘাতে দুই দিনে দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নূরজাহানের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় পৃথক কোনো মামলা দায়ের হয়নি। তবে আকরামুল হত্যা এবং পরবর্তী হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

 

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#