নিজস্ব প্রতিনিধি-
ময়মনসিংহের সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অসামাজিক কাজের সময় নারীসহ নাজিম উদ্দিন নিজু নামে এক গ্রাম পুলিশকে আটক করা হয়েছে।
আটক গ্রাম পুলিশ নাজিম উদ্দিন নিজু সিরতা ইউনিয়ন পরিষদর গ্রাম পুলিশ হিসাবে পরিচিত। সে একই ইউনিয়নের মৃত হামেদ আলীর ছেলে।
বুধবার (১৫ অক্টোবর) রাতে সদর উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাদের আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়।
স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন বুধবার রাতে এশার নামাজের পর এক নারী ইউনিয়ন পরিষদের দোতলায় উঠে যায়। ঘটনাটি আশপাশের লোকজন টের পায়। কিছুক্ষণ পর স্থানীয় কয়েকজন দু'তলায় গিয়ে জানালা দিয়ে দেখতে পারে কক্ষের ভেতরে গ্রাম পুলিশ নাজিমুদ্দিন এবং ওই নারী অসামাজিক কাজে লিপ্ত রয়েছে। এ সময় বাইরে থেকে কক্ষের দরজা বন্ধ করে দেয়া হয়। এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন বিষয়টি দেখার জন্য ছুটে আসে। তিনি আরও বলেন, জানান, গ্রাম পুলিশ নাজিম উদ্দিনের সাথে এই নারী প্রায়ই এসে রাত্রি যাপন করত। কিন্তু কখনো ধরা পড়েনি।
আটক গ্রাম পুলিশ নাজিম উদ্দিন বলেন, এই নারী প্রায়ই তার কাছে চলে আসতো। রাত্রি যাপন করে আবার ভোর বেলায় চলে যেত। ঘটনার দিন রাতে ওই নারী তার কাছে আসার পর আশপাশের লোকজন টের পেয়ে তাদেরকে আটক করে রাখে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, রাতে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ সিরতা ইউনিয়ন পরিষদের এক কক্ষে গ্রাম পুলিশসহ এক নারীকে আটক করে। তাদের বিরুদ্ধে ২২০ ধারায় মামলার পর আদালতে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..