আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই


 নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহের সদর উপজেলায় চালক রাজিব ইসলামকে (২৫) কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

নিহত রাজিব ইসলাম নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া সাইতন কান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে। রাজিব পেশায় অটোরিকশা চালক ছিলেন। তার আড়াই বছর বয়সি নাফিয়া নামে এক কন্যা সন্তান রয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাত ১১ টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ থেকে পরানগঞ্জ সড়কের ৬ নম্বর চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন এই ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম চালককে কুপিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, রাত ১১ টার দিকে ছিনতাইকারিরা রাজিবের অটোরিকশা ভাড়া করে। ছিনতাইকারিরা অটোরিকশায় উঠে শম্ভুগঞ্জ থেকে জয়বাংলা বাজারে যেতে বলে। পথিমধ্যে চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন নির্জন জায়গায় এসে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিশা ছিনতাই করে। এসময় তাদের পিছনে আসা অন্য অটোরিকশার চালক ও যাত্রীরা বিষয়টি বুজতে পেরে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে। স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থলে আসার আগেই ছিনতাইকারি চক্র রাজিবকে কুপিয়ে হত্যা করে সড়কের পাশে জঙ্গলে তার মরদেহ ফেলে রেখে চলে যায়।

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে, খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি শিবিরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতেই রাজিবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাজিবের অটোরিকশা ছিনতাইকারি চক্র নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#