আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

খৈলাপুরী বিল যেন ঘোলা পানিতে মাছ শিকার।

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : May 15, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: খৈলাপুরী বিল যেন ঘোলা পানিতে মাছ শিকার।


স্টাফ রিপোর্টার।। 
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ নং বিসকা ইউনিয়নের কাকচর গ্রামের খৈলাপুরী বিল নিয়ে একটি মহল নিজেদের অপরাধ ঢাকতে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি  তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে  স্থানীয় জনপ্রতিনিধি মোহাম্মদ আলী মেম্বার এর বিরুদ্ধে সরকারি খাস জলাশয় দখলের অভিযোগ তোলে বিল দখলের বিষয়টি ভিন্নখাতে নিয়ে মানুষের মাঝে অসন্তোষ সৃষ্টি করে চলছে একটি মহল। 
স্থানীয় সূত্রে জানা যায়, খৈলাপুরী বিলটি দীর্ঘদিন ধরেই অব্যবস্থাপনা ও জলাবদ্ধতার কারণে অনাবাদি অবস্থায় পড়ে ছিল। বর্ষা মৌসুমে বিলের পানি নিস্কাসন ও এলাকার কৃষিজমি রক্ষার লক্ষ্যে স্থানীয় ভূমিহীন দের মাঝে বন্দোবস্ত দেওয়া প্রায় ৮২.৬৪ একর জমি অতি সম্প্রতি  মাছ চাষ ও পানি সংরক্ষণের জন্য অস্থায়ী ঘের নির্মাণ করে মাছ চাষের উদ্দোগ নিলে  একটি স্বার্থান্বেষী মহল প্রতি বছর বর্ষা মৌসুমে অবাধে মাছ শিকারের সুযোগ হারানোর আশঙ্কায় বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তারা ইচ্ছাকৃতভাবে “খাস জলাশয় দখল”ও“পানিবন্দি ফসল”এর মতো অভিযোগ তুলে সামাজিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে।
এ বিষয়ে ১০ বিসকা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলেয়া ফেরদৌস রত্না বলেন, উপজেলা ভূমি অফিসের ১২ নং বন্দোবস্ত রেজিস্ট্রার এর ৩২০ নং দাগের ৮২.৬৪ একর খাস জমি বিগত ১৯৬৬-১৯৬৭ সাল থেকে ভূমিহীন দের অনুকূলে সেলামী মাধ্যমে বন্দোবস্ত দেওয়া হয়। যার ১ নং রেজিস্ট্রার দৃষ্টিতে এস,এ ১৬২ আর এস ৩২০ নং দাগে রেকর্ড লিপিবদ্ধ হওয়ার আর এস রেকর্ড সহ ভূমিহীন দের মাঝে বন্দোবস্ত দেওয়া হয়। বন্দোবস্ত কৃত ভূমি ছাড়া উক্ত দাগের বিপরীতে কোন খাস জমি নাই।

 
সাবেক মেম্বার  মোহাম্মদ আলী বলেন, “আমি কোনো সরকারি খাস ভূমি দখল করিনি। স্থানীয় ভূমিহীন এর নামে বন্দোবস্ত নেয়া জমি সরকারি খাস জমি উল্লেখ করে   একটি পক্ষ ব্যক্তিগত স্বার্থে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ও রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসা থেকে আমাকে সামাজিকভাবে হেনস্তা করতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।”
তিনি আরও বলেন, আদালতের স্থগিতাদেশ লঙ্ঘনের অভিযোগও সঠিক নয়। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া অনেক আগেই শেষ হয়েছে। 

বর্তমান ইউপি সদস্য হারেছ উদ্দিন বলেন, একটি সুবিধা বাদী চক্র মেছেরা মৌজার খাস জমি জবর দখল করে বাবুলের কাছে বিক্রি করে এখন কাগচর বিলের জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। 

ভূমিহীন কৃষকেরা জানান, ভূমিখেঁকো এই চক্রটি তাদের ব্যাক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য উঠেপড়ে লেগেছে। চক্রটি আমাদের কাছে অনৈতিক সুবিধা আদায় করতে চাইলে তা আমরা প্রত্যাক্ষাণ করলে ব্যক্তিগতভাবে ফায়দা হাসিলে ব্যর্থ হয়ে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়াচ্ছে। আমরা আইনি প্রক্রিয়ায় সরকারি ভূমি বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন যাবত মাছ চাষ, ফসলাদি করে জীবিকা নির্বাহ করে আসছি। অপরদিকে এই চক্রটি আমাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে বাঁধা প্রদান করতে উঠেপড়ে লেগেছে। আমরা এর সুষ্ঠু, নিরপেক্ষ বিচার দাবী করছি।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#