আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

নির্দোষ বাবা-মায়ের মুক্তি চায় এলাকাবাসী: তারাকান্দায় সাজানো অপহরণ মামলায় মানবিক সংকটে কিশোর ইফতু

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 23, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: নির্দোষ বাবা-মায়ের মুক্তি চায় এলাকাবাসী: তারাকান্দায় সাজানো অপহরণ মামলায় মানবিক সংকটে কিশোর ইফতু


​নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা।।
​ময়মনসিংহের তারাকান্দায় ১৫ বছরের কিশোর তামিম আহমেদ ইফতুর বিরুদ্ধে দায়েরকৃত কথিত অপহরণ মামলায় দালিলিক বৈপরীত্য ও নজিরবিহীন অসঙ্গতি ধরা পড়েছে। মামলার কথিত ভিকটিম 'অপহৃত' থাকাকালীন সময়ে স্কুলে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার তথ্য ফাঁস হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে কারাগারে থাকা ইফতুর বাবা-মায়ের দ্রুত জামিন ও মুক্তি নিশ্চিত করতে আদালতের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবার।
এজাহার অনুযায়ী, গত ১৯/১১/২০২৫ থেকে ১২/১২/২০২৫ তারিখ পর্যন্ত ভিকটিম অপহৃত ছিল বলে দাবি করা হয়েছে। তবে বকশিমুল সরকারি উচ্চ বিদ্যালয়ের রেকর্ড এবং হাজিরা খাতা বলছে ভিন্ন কথা। উক্ত সময়কালে কথিত ভিকটিম নিয়মিতভাবে বিদ্যালয়ে উপস্থিত থেকে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আইনজ্ঞরা বলছেন, কোনো ব্যক্তি অপহৃত অবস্থায় সশরীরে উপস্থিত হয়ে পরীক্ষা দেওয়ার ঘটনা কেবল অবিশ্বাস্যই নয়, বরং এটিই প্রমাণ করে যে মামলাটি তথ্যগতভাবে ভিত্তিহীন।
আসামিপক্ষের আইনজীবীদের অভিযোগ, নাবালক ইফতুকে প্রাপ্তবয়স্ক সাজাতে এফিডেভিট জালিয়াতি করা হয়েছে। গ্রামবাসীর দাবি, মূলত ১০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে ভিকটিমের পরিবার এই সাজানো মামলা দায়ের করেছে। ইতিমধ্যে কয়েকশ গ্রামবাসীর গণস্বাক্ষরিত একটি আবেদন ন্যায়বিচারের স্বার্থে সংশ্লিষ্ট মহলে প্রেরণ করা হয়েছে।
গত ২১শে এপ্রিল গ্রেফতার হওয়ার পর থেকে ইফতুর বাবা ও মা উভয়েই কারাবন্দী। এর ফলে ১৫ বছরের কিশোর ইফতু এবং তার পরিবারটি বর্তমানে অভিভাবকহীন ও চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। মানবাধিকার কর্মীদের মতে, যেখানে মামলার প্রধান অভিযোগই দালিলিক প্রমাণের (স্কুল রেকর্ড) মাধ্যমে সরাসরি খণ্ডন করা সম্ভব, সেখানে আসামিদের দীর্ঘ সময় আটকে রাখা সুবিচারের পরিপন্থী।
এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, মোবাইল কললিস্ট (CDR) এবং বিদ্যালয়ের হাজিরা খাতা নিরপেক্ষভাবে যাচাই করলে এই মামলার সত্যতা প্রমাণিত হবে। একটি সাজানো মামলার কারণে যেন একটি নিরীহ পরিবার ধ্বংস না হয়, সেজন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ এবং আদালতের কাছে দ্রুত জামিন প্রার্থনা করেছেন এলাকাবাসী।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#