আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

জান্নাত নিয়ে কটু*ক্তি গ্রাফিটির শামীম আশরাফ আটক।

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 7, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ময়মনসিংহে শামীম আশরাফ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহে শামীম আশরাফ নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগ উঠেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এদিকে, ধর্ম নিয়ে কটুক্তি করায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল বিরুদ্ধে বাদ যোহর নামাজ শেষে বিক্ষোভ করেছে তৌহিদী জনতা। এসময় শামীম আশরাফকে আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।


সোমবার (৬ অক্টোবর) দুপুরে নগরীর বড় মসজিদ গেইটে যোহর নামাজের পর ধর্ম নিয়ে কটুক্তি করায় অপুর্ব পালের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন মুসুল্লিরা। এসময় শামীম আফরাফকে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শামীম আশরাফ লেখেন, আমার স্ট্যাটাসের ভাষাগত বৈচিত্র্য ইচ্ছে করেই আনছি। আর দুয়েকদিন গালিময় স্ট্যাটাস দেখা যাবে। মাত্র দুয়েকদিন ধৈর্য ধরুন, প্লিজ। এরপর ভালো হয়ে যামু।


এর দুই ঘণ্টা পরই আরেকটি পোস্ট দেন। সেই পোষ্টে এক মন্তব্যকারীকে রিপ্লাইয়ে বেহেস্ত নিয়ে কটুক্তি করেন। এমন মন্তব্য ইসলাম ধর্ম ও মুসলমানদের পবিত্র বিশ্বাসের প্রতি চরম অবমাননা হিসেবে দেখা দিয়েছে। পোস্টটি ছড়িয়ে পড়ার পর শহরজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। 


মোহাম্মদ রিয়াদ নামে এক ফেসবুক ব্যবহারী লিখেন,  ধর্ম নিয়ে কটূক্তি কখনোই মতপ্রকাশের স্বাধীনতা নয়! শামীম আশরাফ নামে এক ব্যক্তি ইসলাম ও বেহেশত নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছে-যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে।


আমরা স্পষ্টভাবে বলতে চাই- আপনি নাস্তিক হোন, অন্য ধর্ম পালন করুন, কিংবা মুসলমান হোন- কোনো অবস্থাতেই অন্যের ধর্মকে ছোট করে বা অপমানজনকভাবে মন্তব্য করার অধিকার আপনার নেই।বাংলাদেশের সংবিধান এবং দণ্ডবিধির ২৯৫(ক) ধারা অনুযায়ী, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ।


আমরা দাবি জানাই-শামীম আশরাফের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ ধর্ম নিয়ে এমনভাবে কটূক্তি করার সাহস না পায়। ধর্মকে অপমান নয়, সম্মান দিন। মতপ্রকাশের স্বাধীনতা মানে অন্যের বিশ্বাসে আঘাত করা না।


মইন খান পাঠান নামে একজন শামীম আশরাফকে গ্রেপ্তানের দাবি জানিয়ে লিখেন, তথাকথিত ফ্যাসিস্ট কালচারাল মানবাধিকার কর্মী শামীম আশরাফ সম্প্রতি সময়ে জান্নাত নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। শুধু সম্প্রতি সময়েই নয়, ইতিপূর্বে বহুবার ইসলাম ধর্মকে অবমাননা এবং কটুক্তি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।


তার মানবঅধিকারের বুলির আড়ালে সে চরম ইসলাম বিদ্বেষ লালন করে এবং সোশ্যাল মিডিয়ায় সেটা প্রচার করে। তাকে বিভিন্ন সময় শাহাবাগের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেলেও ইসলাম নিয়ে কটুক্তি করার সময় তার কোন জবাব থাকে না।


নুরা পাগলা ঘটনা, জোর করে চুল কেটে দেওয়ার ঘটনায় সে মঞ্চনাটক করে প্রতিবাদ করলেও, কোরআন অবমাননার ঘটনায় তার কোন আওয়াজ নেই। উল্টা সে জান্নাত নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করেছে।


আমরা ময়মনসিংহবাসী মুর্তাদ এবং ভন্ড শামীম আশরাফকে অবাঞ্ছিত ঘোষণা করছি, এবং তাকে ইসলাম ধর্ম অবমাননা করার জন্য দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।


এদিকে, সাধারণ মানুষ ও মাদরাসা শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ করে। সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে নিন্দার ঝড় ওঠে এবং ধর্মপ্রাণ মুসলমানরা দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।


নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উগ্র অপূর্ব পালের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে যোহরের নামাজের পর বড় মসজিদের সামনে বিক্ষোভ করে মুসুল্লিরা।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#