আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক কে হত্যা

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ময়মনসিংহে যুবক খু*ন

ময়মনসিংহের সদরে দুই মোটরসাইকেলে এসে শিবলু মিয়া (২০) নামে এক যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের সরকারি পুকুরপাড় বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিবলু মিয়া ওই এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ সফিক উদ্দিন বলেন, সন্ধ্যার পর শিবলুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। সাখে সাথে তাকে ভর্তি করে ওয়ার্ডে পাঠানো হয়। পরে ওয়ার্ডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

নিহত শিবলুর চাচা আকি মিয়া বলেন, আনুমানিক বছরখানেক ঘাগড়া ইউনিয়নের সুহেলী গ্রামের সাইদ মিয়ার মেয়ে মিমের সাথে বিয়ে হয় শিবলুর। বিয়ের পর থেকে সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকত। সম্প্রতি মিম তার স্বামী নিহত শিবলুর সাথে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যায়।

পরে গত বুধবার শিবলু তার স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যান। সেখানে গেলে শ্বশুরবাড়ির লোকজন তাকে আটকে রাখে। পরে শিবলুর মা-বাবা খবর পেয়ে শ্বশুরবাড়ি থেকে তাকে ছাড়িয়ে নিয়ে আসেন। এ ঘটনায় আজ শুক্রবার সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু, শিবলুর শ্বশুরবাড়ির লোকজন না আসায় সালিশ হয়নি।

তিনি আরও বলেন, ঘটনার সময় দাপুনিয়া ইউনিয়নের সরকার পুকুরপাড় বাজারে ছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে ৩/৪ জন যুবক তাকে ডেকে বাজারের পাশে নির্জন স্থানে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে শিবলুর চিৎকারে বাজারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে তার মৃত্যু হয়েছে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, আমি এখন ঘটনাস্থলে আছি। কি কারণে হত্যাকান্ড হয়েছে, জানার চেষ্টা করছি।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#