পর্ব-০১
ডেস্ক রিপোর্ট -
কয়েক বছর আগেও তিনি ছিলেন মোবাইল ম্যাকানিক ও ঋণে জর্জরিত। কিন্তু বর্তমানে তার সম্পদের পরিমাণ ১৫ থেকে ২০ কোটি টাকায় পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। হঠাৎ আর্থিক উত্থানের পেছনের সাইবার ক্রাইম সাম্রাজ্য'র সম্রাট আলোচিত আশরাফুল ইসলাম মামুন ওরফে "ডায়মন্ড মামুন" "এখন টক অব দ্যা টাউন".
অভিযোগ উঠেছে - ময়মনসিংহের চর নিলক্ষীয়া ইউনিয়নের ল্যাংড়া বাজারের মামুন এর রাতারাতি এই উত্থানের পেছনে রয়েছে ভয়ংকর তথ্য।
অভিযোগ রয়েছে, অবৈধ আয়ের টাকায় তিনি ইতোমধ্যে ৫০ শতকের বেশি কৃষিজমি ক্রয় করেছেন, গড়ে তুলেছেন দেশি-বিদেশি গরুর খামার এবং নির্মাণ করেছেন বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি,চলাফেরায় ব্যাবহার করেন ব্যাক্তিগত রয়েল এনফিল্ড এবং প্রাইভেট কারে। যে ব্যক্তি অল্প কিছুদিন আগেও দিনমজুর হিসেবে কাজ করতেন, বর্তমানে তার অধীনে ১০-১২ জন শ্রমিক কাজ করছেন—যা স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
আরও উদ্বেগজনক বিষয় হলো, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ব্যক্তিগতভাবে অস্ত্র সংরক্ষণ করছেন বলেও অভিযোগ উঠেছে। এতে করে এলাকাবাসীর মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম, মোবাইল ব্যাংকিং, ফেসবুক ও টেলিগ্রাম ব্যবহার করে কোটি কোটি টাকার নেটওয়ার্ক গড়ে তোলা রাজত্বের স্বঘোষিত রাজাধিরাজ আশরাফুল ইসলাম মামুন ওরফে "ডায়মন্ড মামুন"।
- বিকাশ, নগদ, রকেট ও উপায়ের মাধ্যমে বিশাল অঙ্কের টাকা লেনদেন এর মাধ্যমে দ্রুত বিত্তশালী হওয়ার স্বপ্ন দেখিয়ে তরুণদের সাইবার অপরাধ এবং মানি লন্ডারিংয়ের বিশাল নেটওয়ার্ক সাম্রাজ্য'র সম্রাট আলোচিত মামুন।
সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, এই নেটওয়ার্ক এখন আর শহরকেন্দ্রিক নয়। মফস্বল ও গ্রামাঞ্চলেও এর বিস্তার ঘটাচ্ছে। কোথাও তরুণরা সর্বস্বান্ত হয়েছে, কোথাও পরিবার ভেঙেছে, কোথাও আবার রাতারাতি অবৈধ সম্পদের পাহাড় গড়ে উঠেছে।
অনলাইন জুয়া থেকে শুরু করে তার পুরো ক্যাসিনো চলে স্মার্টফোনে। ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, গোপন লিংক, এজেন্ট সিম, মোবাইল ব্যাংকিং, বিদেশি সার্ভার সব মিলিয়ে এটি এখন সাইবার অপরাধের নতুন রূপ।
অভিযোগ আছে, মামুন দীর্ঘদিন আত্মগোপনে থেকেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি এতদিন ধরে কীভাবে তার নেটওয়ার্ক এর বিস্তার ঘটাচ্ছে? তার পেছনে কারা ছিল? লাভবান হচ্ছে কারা? কিংবা আলোচিত,সমালোচিত মামুনের খুঁটির জোড় ই কোথায়?
মোবাইল ফোনে ডায়মন্ড মামুন এর বক্তব্য জানতে তাকে ফোন দিলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে চাননি।
এ জাতীয় আরো খবর..