আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

ছাত্রদল নেতার হাতে রিকশাচালক খুন, প্রধান আসামী গ্রেপ্তার

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 7, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ছাত্রদল নেতার হাতে রিকশাচালক খুন, প্রধান আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতা নজরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের হাতে রিকশা চালক খোকন মিয়া হত্যা মামলার প্রধান আসামি বদর উদ্দিন আল সানিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

গ্রেপ্তার সানি জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের করমা গ্রামের বাসিন্দা। তিনি নৌবাহিনীতে বেসরকারি পদে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জনায় র‍্যাব ১৪ অধিনায়ক নয়মুল হাসান।

এর আগে সোমবার (৬ অক্টোবর) রাতে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব-১৪ জানায়, র‍্যাব জানায়, করমা গ্রামের কছিম উদ্দিন ও গিয়াস উদ্দিন নামের দুই ভাই ছিলেন। ৬-৭ বছর আগে গিয়াস উদ্দিনের মৃত্যুর পর জমি নিয়ে কছিম উদ্দিনের সঙ্গে গিয়াস উদ্দিনের ছেলেদের বিরোধ শুরু হয়। বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় থানায় তিনটি মামলাও হয়। স্থানীয়ভাবে দুই পরিবারের বিরোধ মেটাতে কয়েক দফা উদ্যোগ নেওয়া হলে তা মানেননি কেউ।

গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রিকশা রেখে ঘর থেকে বের হন খোকন মিয়া। এ সময় গিয়াস উদ্দিনের ছেলে স্থানীয় মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ও তাঁর ভাই এবং পরিবারের সদস্যরা তাঁকে ধরে নিয়ে পিটিয়ে দুই হাত ও দুই পা ভেঙে দেন। এ সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় আঘাত করা হয়। পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে রাত একটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদি হয়ে বদর উদ্দিন সানিকে প্রধান আসামি করে ১৩ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করে থানায় মামলা করেন। হত্যার পর কর্মস্থলে চলে যাওয়া বদর উদ্দিনকে সোমবার রাতে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

ছাত্রদল নেতা নজরুল ইসলাম মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও রিকশাচালক খোকন মিয়া (৪০) হত্যা মামলার দুই নম্বর আসামী।  এ ঘটনায় রবিবার ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে নজরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। 

নিহত খোকন মিয়া উপজেলার মগটুলা ইউনিয়নের করমা গ্রামের মৃত কছুম উদ্দিনের ছেলে। খোকন মিয়া পেশায় রিকশাচালক ছিলেন।


#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#