আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত


তৌকির আহমেদ শাহিন 
তারাকান্দ (ময়মনসিংহ ) প্রতিনিধি:
 ময়মনসিংহের তারাকান্দায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মোঃ আমিনুল ইসলাম  ( ইউ এন ও) মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এ ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে এবং শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে উপস্থিত অতিথিরা তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান জননেতা মোতাহার হোসেন তালুকদার। তিনি জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের অবদান শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীন, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল বাতেন, ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শহিদদের আত্মত্যাগ ও জুলাই যোদ্ধাদের সাহসিকতাকে স্মরণ করে অনুষ্ঠানে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#