আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

বৈষম্য*মূলক আচরণে ক্ষো*ভ ও অসন্তো*ষ প্রকাশ বাস মালিকদের

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 25, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: বৈষম্য*মূলক আচরণে ক্ষো*ভ ও অসন্তো*ষ প্রকাশ বাস মালিকদের

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহে পরিবহন সেক্টরে যাত্রী সেবার মান উন্নয়ন, যানজট নিরসন ও পরিবহন ব্যবসার উন্নয়ন শীর্ষক আলোচনা সভা করেছে সাধারন বাস মালিকরা। এতে জেলা মটর মালিক সমিতির নেতৃত্ব এবং বৈষম্য*মূলক আচরণে ক্ষো*ভ ও অসন্তো*ষ প্রকাশ করেছেন বাস মালিকরা। এ সময় তারা সমিতির অতীত ঐতিহ্য ও সুনাম রক্ষায় পরিবহন ব্যবসার উন্নয়নের স্বার্থে নেতৃত্বের পরিবর্তনের দাবি জানান।    

শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৩টায় ময়মনসিংহ নগরীর শাহজাহান সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় সংশ্লিষ্ট বাস মালিকরা এই ক্ষোভ অসন্তোষ প্রকাশ করেন।    

সভায় সাধারন বাস মালিক মো. সাইফুল ইসলাম বলেন, আমার একটি বাস ইউনাউটেড ব্যানারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচল করতো, কিন্তু বর্তমান কমিটি আমার বাসটি সরিয়ে দিয়েছে। এতে আমার মত অনেক বাস মালিক ব্যাপকভাবে ক্ষতি*গ্রস্থ হচ্ছে।    

এ সময় মালিক সমিতির প্রতি ক্ষোভ অস*ন্তোষ প্রকাশ করে মো. বিল্লাল হোসেন নামের এক বাস মালিক বলেন, মালিক হয়েও আমরা নির্যা*তিত। সারা বছর সমিতিতে চাঁদা দিলেও আমাদের কোন কল্যান ফান্ড নেই। সভা না করে মন মত চলছে মালিক সমিতি। তারা চেয়ারে বসে নিজেদের ব্যবসার চিন্তা করলেও সাধারন বাস মালিকদের চিন্তা করছে না।      

সভায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ৭০টি বাস চলাচল করছে জানিয়ে পরিবহন ব্যবসায়ি গোলাম শাহরিয়ার শরীফ বলেন, জেলা মটর মালিক সমিতির অধিনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ৭০টি বাস চলাচল করছে। এর মধ্যে মাত্র ২৩টি বাস ময়মনসিংহের মালিকদের, আর বাকি সব বাস ঢাকার মালিকদের। এটা অতীতে ছিল না, আমরা এই অবস্থার পরিত্রাণ চাই।      

বাস মালিক তোফাজ্জল হোসেন বলেন, বর্তমান নেতৃত্বের কারণে ব্যবসা করতে পারছে না সাধারন বাস মালিকরা। শ্যামলাছায়া পরিবহন অবৈধভাবে দিনেরাতে চলছে। মানা হচ্ছে না নিয়ম, নীতি। এই অবস্থায় পরিবহন সেক্টরকে বাঁচাতে হলে মালিক বান্ধব ব্যবসায়ি নেতা এনামুল হক আকন্দ লিটনকে নেতৃত্ব আনতে হবে।    

পরিবহন ব্যবসায়ি মো: ফখরুদ্দিন মুন্না বলেন, অযোগ্য নেতৃত্বে পরিবহন সেক্টরের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। দীর্ঘ সময় ধরে ব্যবসা করে আসা অভিজ্ঞ ব্যবসায়িরা এই কমিটিতে মূল্যায়ন পাচ্ছে না। যোগ্য নেতৃত্বের মাধ্যমে এই অবস্থার পরিত্রান দরকার।      

এসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবহন ব্যবসায়ি ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তানজিল চৌধুরী লিলি। তিনি বলেন, যেকোন প্রতিষ্ঠানের জন্য যোগ্য অভিভাবক দরকার। সেই নেতৃত্ব আমাদের খোঁজে বের করতে হবে। আমরা মালিক বান্ধব সমিতি গড়তে চাই। এতে যেন কোন মালিক বা শ্রমিক হয়রানির শিকার না হয়। এ সময় বাস মালিকদের কাছ থেকে মাসিক চাঁদা গ্রহনের মাধ্যমে একটি কল্যান ফান্ড গঠনের দাবি জানান এই পরিবহন ব্যবসায়ি।  

কোতোয়ালি কৃষকদলের সভাপতি ও বাস মালিক মাসুদুর রহমান নির্ভিক বলেন, বর্তমান সমিতির ব্যর্থতার কারণে সাধারন মালিকদের কথা শুনছে না শ্রমিকরা। নিজেদের পছন্দমত কর্মচারি নিয়োগ দেওয়া হচ্ছে। এতে পরিবহন সেক্টরের অস্থিরতা সৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছে ব্যবসায়িরা।  

সাধারন বাস মালিকদের এসব বক্তব্যের প্রেক্ষিতে অনুষ্ঠানের সভাপতি ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক আকন্দ লিটন বলেন, নেতৃত্ব বড় কথা নয়, আমরা সাধারন মালিকদের কল্যাণে ইতিহাস সৃষ্টি করতে চাই। একজন সাধারন মালিক হিসাবে আপনাদের পাশে থাকতে চাই, নেতা হিসাবে নয়। 

তিনি আরও বলেন, অনেক বাস মালিক রোড পাচ্ছে না। এনিয়ে অনেকের মধ্যে ক্ষোভ অসন্তোষ বিরাজ করছে। কিন্তু আমি মনে করি- বর্তমানে যারা মালিক সমিতির নেতৃত্বে আছেন, তারা সময় দিলে এই সমস্যা থাকবে না। আমরা চেষ্টা করব সাধারন মালিকদের ব্যবসায়িক উন্নয়নের স্বার্থে নতুন কোন সংগঠন করা যায় কী-না, তা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করতে। সেই সঙ্গে জেলা মটর মালিক সমিতির অধিনে ঢাকার মালিকদের মাত্রাতিরিক্ত বাস চলাচলের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে সামাধানের চেষ্টা করব।    

আলোচনা সভায় পরিবহন নেতা মো. রফিকুল আলম শামীমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ি নেতা নাজিম উদ্দিন খান, তিতুমীর সরকার, খোরশেদ আলমসহ শতাধিক বাস মালিক। 

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#