আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

ধ*র্ষ*ণের ঘটনা দেখে ফেলায় নারীকে কু*পিয়ে হ*ত্যা

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 22, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: আ*ট*ক আবুয়া রবিদাস

নিজস্ব প্রতিনিধি।। 
ময়মনসিংহের ফুলপুরে চার বছরের শিশুকে ধ*র্ষণ করার ঘটনা দেখে ফেলায় ও পরে চিৎকার দেওয়ায় ফুলবানু (৪৮) নামের এক নারীকে কু*পিয়ে হত্যা*র অভিযোগ উঠেছে।

বুধবার (২২ অক্টোবর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা*রা যান তিনি। এ ঘটনায় অভিযুক্ত আবুয়া রবিদাসকে (৩৭) আট*ক করেছে পুলিশ।

জানা গেছে, আটক আবুয়া রবিদাস একই উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকার কাচ্চু রবিদাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে আমুয়াকান্দা খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় ওই শিশুটিকে আবুয়া রবিদাস ধ*র্ষ*ণ করছে এমন ঘটনা দেখে ফেলায় ও চিৎকার দিয়ে প্রতিবাদ করেন ফুলবানু। এতে ক্ষি*প্ত হয়ে ফুলবানুকে কু*পিয়ে গুরুতর আহত করেন আবুয়া রবিদাস। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মা*রা যান তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদির সরকারি মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।

তবে থানার উপপরিদর্শক (এসআই) মো. সানাউল হক বলেন, মর*দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের ম*র্গে পাঠানো হয়েছে। শিশুটির ফরেনসিক পরীক্ষার জন্য পরিবারের সঙ্গে একই হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজ অভি*যুক্ত আবুয়া রবিদাসকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহ*তের পরিবারের পক্ষ থেকে মা*মলা প্রক্রিয়াধীন।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#