আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মুঞ্জুরুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত এ.কে.এম রফিকুল আলম শামীমের উদ্বোধনে চূড়খাইয়ে জাকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ব্র্যাকের স্বপ্নসারথি পরিদর্শন করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা ময়মনসিংহে আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলনের নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত গ্রাহকই সবার আগে" পলিসি নীতিতে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম শুরু। নান্দাইলের সাব-রেজিস্ট্রার শেখ আবদুস সামাদ আজাদের বদলিজনিত বিদায় সংবর্ধনা উদ্যোগ: সনদপ্রাপ্ত দলিল লেখকদের 'রেজিস্ট্রার বহি' বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পায়তারা চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু।
Swapnil Bangladesh

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে গৃহকর্তাকে কুপিয়ে জখম: ২০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : May 11, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে গৃহকর্তাকে কুপিয়ে জখম: ২০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ


​নিজস্ব প্রতিবেদক( ময়মনসিংহ)। |
​ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন চরনিলক্ষীয়া ইউনিয়নের বিজয়নগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক ও তার পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলায় মোঃ ছফির উদ্দিন শহিদ (৫০) নামে এক ব্যক্তি দায়ের কোপে গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তিনিসহ আরও দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়,সোমবার (১১ মে) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে ছফির উদ্দিন তার নিজ জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষ স্বপন, মামুন, মালেকসহ ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। ১ ও ২ নং বিবাদী তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় দা দিয়ে কোপ মারলে তিনি হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তার হাতের হাড় ভেঙে রক্তাক্ত জখম হয়।
​হামলা চলাকালীন ভুক্তভোগীর স্ত্রী সুফিয়া বেগম, ছেলে সাগর ও দেবর ডালিমসহ পরিবারের সদস্যরা তাকে বাঁচাতে এগিয়ে এলে বিবাদীরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঞ্ছিত করে। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
​আহতদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৯নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সুফিয়া বেগম অভিযোগ করেন, "আমরা হাসপাতালে থাকার সুযোগে বিবাদীরা আমাদের বসতবাড়িতে ঢুকে পুকুর থেকে প্রায় ২০ লাখ টাকার মাছ এবং সেচের মোটর লুট করে নিয়ে গেছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।"
​এই ঘটনায় সুফিয়া বেগম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করতে চাইলে স্থানীয় সাক্ষীরা জানান, হামলাটি পূর্ব পরিকল্পিত ছিল।
​এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় বর্তমানে চাপা উত্তেজনা বিরাজ করছে।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#