তারাকান্দা ময়মনসিংহ প্রতিনিধিঃতারাকান্দা উপজেলার বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটিআইয়ের অভিযান হয়েছে।আজ সোমবার সহকারী কমিশনার (ভূমি) এস, এম, নাজমুস ছালেহীন এর নেতৃত্বে তারাকান্দা উপজেলাধীন মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন এবং মেসার্স জামান ফিলিং স্টেশন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন, বিএসটিআই বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ৷ অভিযানে মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন পেট্রোল ও ডিজিলের পরিমাপে কম দেয়ায় ‘‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৯ ও ৪৬ ধারায় সতর্কতামূলক ভাবে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এবং আগামী ০৩ দিনের মধ্যে ক্যালিব্রেশন সঠিক করার জন্য নির্দেশনা দেয়া হয়৷
অপরদিকে মেসার্স জামান ফিলিং স্টেশনে তেলের পরিমাপ শতভাগ সঠিক থাকায় ধন্যবাদ জানানো হয়৷ সহকারী কমিশনার ভুমি এস এম নাজমুস সালেহীন বলেন,
গ্রাহকসেবা ও প্রাপ্যতা নিশ্চিতে এধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানানো হয়৷
এ জাতীয় আরো খবর..