আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

ধর্ম অবমাননার মামলায় জামিনের পর রাজনৈতিক মামলায় গ্রেপ্তার

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ধর্ম অবমাননার মামলায় জামিনের পর সংস্কৃতি কর্মীকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার



ধর্ম অবমাননার মামলায় জামিনের পর সংস্কৃতি কর্মীকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহে ধর্ম অবমাননা ও সাইবার সুরক্ষা আইনের মামলায় সংস্কৃতিকর্মী শামীম আশরাফকে (৩৮) আদালত জামিনেে পর রাজনৈতিক মামলাসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শামীম আশরাফ গ্রাফিটি নামে একটি মুদ্রণশিল্পের ব্যবসা পরিচালনা করেন। পাশাপাশি পরম্পরা নামের সাংস্কৃতিক সংগঠনের সভাপতির দায়িত্বে আছেন। শামীম আশরাফ সদর উপজেলার দাপুনিয়া এলাকার বাসিন্দা। তিনি নগরীর আমলাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হকের আদালতে কারাগারে থাকা শামীম আশরাফের জামিন শুনানি হয়। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। 

এরপরেই কোতোয়ালি থানা-পুলিশ সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন আদালতে। পরে সেই আবেদন গ্রহণ করেন আদালত।

ময়মনসিংহের আদালত পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান, শামীম আশরাফকে আরও দুই মামলায় দেখানোর নথি কারাগারে পাঠানো হয়েছে।

সুত্র জানায়, নগরীর জিরো পয়েন্ট এলাকায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক পরিচালিত শামীম এন্টারপ্রাইজের কার্যালয়ের ভেতরে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ২০২৪ সালের ১২ ডিসেম্বর থানায় সন্ত্রাসবিরোধী আইনে হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

এ ছাড়া চলতি বছরের ২৫ জুন নগরের নতুন বাজার এলাকার ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন খান আওয়ামী লীগকে সংগঠিত করার মামলায় গ্রেপ্তার হন। সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা সেই মামলাতেও শামীম আশরাফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার দেখানোর দুটি আবেদনেই শামীম আশরাফকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি তার বিরুদ্ধে নিজের ফেসবুকে একটি পোস্টে একজনের মন্তব্যের জবাবে ধর্ম অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে। পরে সেই মন্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে তাকে গ্রেপ্তারের দাবি জানান অনেকে।

এ ঘটনায় গত ৬ অক্টোবর রাতে ধর্ম অবমাননার অভিযোগে শামীম আশরাফের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন খেলাফত মজলিসের ময়মনসিংহ মহানগর শাখার সহসাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আরাফত। 

পরে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার সুরক্ষা অধ্যাদেশের ধারায় অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। ওই রাতেই নগরের আমলাপাড়া এলাকা থেকে শামীম আশরাফকে গ্রেপ্তার করে পুলিশ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, এসব ঘটনায় আসামির কাগজে-কলমে সম্পৃক্ততা রয়েছে। বিভিন্ন ছবি ও অ্যাকটিভিটির তথ্য রয়েছে। সেই তথ্যগুলো আদালতে উপস্থাপন করা হয়েছে।


#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#