আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

ময়মনসিংহ বোর্ডে কমেছে পাসের হার, জিপিএ ৫ নেমেছে অর্ধেকে

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 16, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ময়মনসিংহ বোর্ডে কমেছে পাসের হার, জিপিএ ৫ নেমেছে অর্ধেকে


নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডে এ বছর কমেছে পাশের হার ও জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এ বছর এইচএসসিতে পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ। যা গত বছর ছিল ৬৩ দশমিক ২২ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬৮৪ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ৮২৬ হাজার। এবার ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।  

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফলাফল জানিয়েছেন বোর্ডের পরীক্ষা চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল্লাহ।

তিনি বলেন, বোর্ডের চার জেলার ৩০৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৯ হাজার ৯৬ জন। বোর্ডের অধীনে চার জেলার মধ্যে ময়মনসিংহ জেলায় পাসের হার ৫৫.৪৬ শতাংশ, শেরপুর জেলায় ৪৮.৬৯ শতাংশ, জামালপুর ৪৭.৪১ শতাংশ ও নেত্রকোণায় ৪৭.৩৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে ৭৬.৯০, মানবিকে ৪৫.৬৪ ও ব্যবসায় শিক্ষায় ৪১.১২ শতাংশ। বোর্ডে শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠান ৩ টি ও শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠান ১৫ টি।
 
তিনি আরও বলেন, শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ক্লাসে অমনযোগী এবং অনিয়মিতের কারণে ফলাফল খারাপ হয়েছে। আগামীতে ভালো করার লক্ষ্যে সকল ধরণের উদ্যোগ গ্রহণ করা হবে। এদিকে ফল প্রকাশের পর ময়মনসিংহের সেরা কলেজগুলোতে উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা।
 
নগরীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে এবছর ১৩৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৩০২ জন। জিপিএ ৫ পেয়েছে ৩৯৮ জন। ফলাফল ঘোষণার পর আনন্দ উল্লাসে মেতে উঠেন শিক্ষক শিক্ষার্থীরা।

শিক্ষার্থী সিফাত উল্লাহ বলেন, বরাবরের মত এবারও আমাদের কলেজ ভালো ফলাফল করেছে। সেই ধারাবাহিকতায় আমিও জিপিএ—৫ পেয়েছি। কৃতজ্ঞতা জানাই স্যারদের প্রতি তারা যেভাবে আত্মরিকতার সহিত আমাদের পড়িয়েছেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজেন শিক্ষক এনায়েতুর রহমান বলেন, এবার বোর্ডেই রেজাল্ট খারাপ হয়েছে। সেই তুলানায় আমরা ভালো করেছি। কিন্তু আরও ভালো হওয়ার দরকার ছিল। নানা কারণে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আনমনা থাকায় এমন হয়েছে। ধারাবাহিকতা রক্ষায় আগামীতে আরও ভালো করার চেষ্টা করব।


#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#