আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

ভূমি অধিগ্রহণ জটিলতায় অকেজো ৯ কোটির সেতু

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 7, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:





সিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলপুরে সংযোগ সড়কের ভুমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে ৯ কোটি টাকার সেতুর কাজ। এতে ভোগান্তিতে পড়েছে সেতুর দুই পারের হাজার হাজার মানুষ।

সুত্র জানায়, উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের সুতারকান্দি ও ছোট চিলাগাই গ্রামের খড়িয়া নদীর উপর ৯ কোটি ৪ লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মাণ হয়। তবে, সংযোগ সড়ক না থাকায় কোনো কাজেই আসছে না সেতুটি।

সেতুটি নির্মিত হওয়ার মাধ্যমে জণসাধারণের আকাঙ্খার প্রতিফলন ঘটলেও সংযোগ সড়কের অভাবে সেতুটি ব্যবহারযোগ্য না হওয়াটা সেতু নির্মাণের সার্থকতাকে যেন উপহাস করছে।

সুত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুর‌্যাল ব্রিজেস প্রকল্পের আওতায় ৮৫ মিটার দৈর্ঘ্যরে এই সেতুটির নির্মাণকাজ ২০২৩ সালের মে মাসে শুরু হয়ে ২০২৪ সালের অক্টোবরে শেষ হয়। তবে, স্থানীয় প্রকৌশলী বলছেন সেতুর কার্পেটিং এর কিছু কাজ এখনো বাকি আছে। এছাড়া ভুমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সেতুর সংযোগ সড়ক।

সড়ক থেকে সেতুর পাটাতন প্রায় ১০ ফুট ওপরে থাকায় স্থানীয় লোকজন কিছু মাটির বস্তা ফেলে কোনো রকমে সেতু দিয়ে চলার চেষ্টা করছেন। কোনো বৃদ্ধ বা অসুস্থ মানুষের পক্ষে এই সেতু দিয়ে পারাপার করা সম্ভব নয়। সংযোগ সড়কের অভাবে যানবাহন চলাচল করতে না পারায় জনসাধারণকে দ্বারাকপুর ও ভাইটকান্দি হয়ে ৫ কিলোমিটার ঘুরে মালামাল পরিবহণ করতে হয়।

সুতারকান্দি গ্রামের স্বাস্থ্যকর্মী আবু তারিক বলেন, এই জায়গায় এক সময় ফেরিঘাট ছিল। তখন জনসাধারণ মালামালসহ খেয়া নৌকার মাধ্যমে পারাপার করতো। কিন্তু ব্রিজ নির্মাণের পর খেয়া নৌকা বন্ধ করে দেওয়ায় ভোগান্তি আরও বেড়ে গেছে। শুনেছি, ভুমি অধিগ্রহণ জটিলতার কারণে সংযোগ সড়কের কাজ হচ্ছে না।

ছোট চিলাগাই গ্রামের কৃষক রবিজুল বলেন, সেতু দিয়ে যানবাহন চলাচল করতে না পারায় তাদের উৎপাদিত কৃষিপণ্য অনেক রাস্তা ঘুরে বাজারজাত করতে বাড়তি টাকা খরচ হয়ে যায়। সেতু দিয়ে কৃষিপণ্য আনা-নেয়া সম্ভব না হওয়ায় দুইপারের বাজারে কাঁচা পণ্যের মূল্যে মণপ্রতি ২ থেকে ৩ গুন টাকার ব্যবধান থাকে।

সুতারকান্দি গ্রামের কৃষক সাইদুল ইসলাম বলেন, সুতারকান্দি থেকে নদীর ওপারে বাহাদুরপুরে ভাইটকান্দি ইউনিয়ন পরিষদে যেতে ৪ কিলোমিটার ঘুরতে হয়। এছাড়া নদীর উভয় পারে স্কুল-মাদরাসাসহ ন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। সেতুর সংযোগ সড়কের ভুমি অধিগ্রহণের কারণে হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে। জমির মালিকদের সাথে কথা বলে দ্রুত এই সেতুটি চলাচলের উপযোগী করা প্রয়োজন। তাহলে আমাদের কষ্ট লাগব হবে।

ফুলপুর উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন বলেন, মেতুর সংযোগ সড়কে ব্যক্তিমালিকানা জমি থাকায় এই জটিলতা সৃষ্টি হয়েছে। জমির মালিকদের সাথে কথা বলে দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করব।


#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#