আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

আলোচিত "আল্লাহ তুই দেখিস" দুই আসামী রিমান্ডে

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 8, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: আলোচিত মামলা

নিজস্ব প্রতিবেদক,
ময়মনসিংহের তারাকান্দায় হেনস্থা করে বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দ ফকিরের চুল ও দাড়ি কাটার মামলায় গ্রেপ্তার দুই আসামীর এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রিমান্ড মঞ্জুর করা আসামীরা হলেন, উপজেলার কাশিগঞ্জ এলাকার মৃত রজব আলীর ছেলে মজনু মিয়া (৪৭) ও একই এলাকার ওয়াহেদ আলীর ছেলে মো. সুজন মিয়াকে (৩০)।

বুধবার (৮ অক্টোবর) বিকালে আসামীদের আদালতে তুলা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাছিমা খাতুন দুই আসামীর এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

চীফ জুডিশিয়াল আদালতের পরিদর্শ পিএসএম মোস্তাছিনুর রহমান রুপালী বাংলাদেশকে রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১ অক্টোবর (বুধবার) বিকালে আসামীদের রিমান্ড আবেদন করে ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হলে বিচারক তানজিনা ইসলাম রিমান্ড শুনানীর ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, গত (৩০ সেপ্টেম্বর) বিকালে ও রাতে ময়মনসিংহ নগরীর থেকে প্রথমে আসামি মজনু মিয়া (৪৭) এবং পরে মো. সুজন মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে একটি ভিডিও দেখা যায়, রাস্তায় জটাধারী একজন মধ্যবয়স্ক লোককে ধরে তার মাথার চুল কেটে দিচ্ছে কয়েকজন। নিরূপায় লোকটি, আল্লাহ তুই দেহিছ বলে বিচার চাচ্ছে।

ভুক্তভোগী হালিম উদ্দিন আকন্দ অভিযোগ করেন, ওইদিন (ঘটনার দিন) আমি বাজারে গেলে তারা আমাকে জোর করে ধরে আমার চুল ও দাড়ি কেটে দিয়েছে। বাজারে তখন লোক কম ছিলো। আমি চেষ্টা করেও তাদের হাত থেকে রেহাই পাইনি। তখন আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। এখনও আল্লাহার কাছে বিচার চাই। তবে পরিবারের কথায় এখন আমি থানায় অভিযোগ দিয়েছি, দেখি তারা কী বিচার করে। তিনি আরও বলেন, আমার চুল দাড়ি কাটার সময় বাইরের ২ জন লোকসহ প্রায় ৮ থেকে ৯ জন লোক ছিলো। তাদের মধ্যে এলাকার নয়ন এবং মজনুও ছিলো। তারা এখনো এলাকায় আছে। তারা আমাকে ভয় দেখাচ্ছে। তারা আমার মান ইজ্জত মারছে, আমি বিচার চাই।    

এর আগে ২৭ সেপ্টেম্বর (শনিবার) বেলা পৌনে ৩টার দিকে তারাকান্দা থানায় ভুক্তভোগীর ছেলে মো. শহীদ আকন্দ বাদি হয়ে মামলা দায়ের করেন। জটাধারী হালিম আকন্দ উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা।


#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#