আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ
Swapnil Bangladesh

নান্দাইলে মার্কেট ভাঙচুর, আগুন দেওয়ার অভিযোগ

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 14, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: নান্দাইলে মার্কেট ভাঙচুর, আগুন দেওয়ার অভিযোগ

নান্দাইল প্রতিনিধি -

ময়মনসিংহের নান্দাইলে গভীর রাতে একটি বিপনি বিতাণ ভাঙচুরসহ একটি দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার (১৩ অক্টোবর) ভোররাতে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থাপনাটি এলাকায় শিকদার মার্কেট নামে পরিচিত।

রাকিব শিকদার নামে মালিক পক্ষের একজন জানান, গত সোমবার ভোররাত তিনটার দিকে মুখোশ পরিহিত একদল লোক মার্কেটের শাটারগুলো কুপিয়ে রেখে যায়। পরে একটি দোকানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও হামলাকারীদের খুঁজে পায়নি। 

শিকদার মার্কেটে থাকা একটি দোকানের মালিক মো. নাজিম উদ্দিন জানান, প্রতিপক্ষের লোকজন এই মার্কেটে একাধিবার হামলা চালিয়ে ক্ষতি করেছে। প্রত্যেকটি হামলায় তিনি চরম ক্ষতিগ্রস্থ হয়েছেন। সোমবার সারাদিন সেই পক্ষটি লাঠিসোঁটা ও দেশিয় অস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে। পুনরায় ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকায় তিনি সোমবার সন্ধ্যায় থানায় অভিযোগ দিয়েছিলেন। কিন্তু রাত তিনটার দিকে মুখোশধারীরা হামলা ও ভাঙচুর চালিয়ে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে। মার্কেটের অপর 

দোকানী আবুল কাশেম জানান, ঘটনার পর তিনি থানায় ফোন করলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

রাকিব শিকদার জানান, নয় শতক জমির উপর নির্মিত শিকদার মার্কেট। আমাদের জমির সকল কাগজপত্র রয়েছে। কিন্তু প্রতিপক্ষ জুয়েল শিকদার, মাখন শিকদার ও বুলবুল শিকদার জোর করে আমাদের মার্কেট দখল করতে চায়। রাকিব শিকদার অভিযোগ করেন সোমবার শেষ রাতে উল্লেখিত ব্যক্তিরা ভাড়াটে লোকজন সাথে নিয়ে মার্কেটে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। ওই মার্কেটের নৈশ প্রহরি রতন মিয়া জানান, রাত আনুমানিক তিনটার দিকে মুখোশ পড়িহিত বেশ কয়েকজন  ব্যক্তি অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে মার্কেটে হামলা চালিয়ে একটি দোকানে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাধা দিলে তাঁকে প্রাণনাশের হুমকী দেয়।

অভিযোগের বিষয়ে জুয়েল শিকদার জানান, তাঁদের জায়গায় জোরপূর্বক মার্কেট করে দখলে নিয়েছে রাকিব শিকদারের লোকজন। উদ্ধারের চেষ্টা করলে নিজেরাই মার্কেটে হামলা চালিয়ে আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করছে। জমি নিয়ে আদালতে মামলা হয়েছে। আমরা আদালতের রায়ের অপেক্ষায় রয়েছি। 

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, লিখিত অভিযোগ পেয়ে একজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#