আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

ঈশ্বরগঞ্জ এনসিপির প্রধান সমন্বয়কারীসহ ৩জন মব সন্ত্রা*সের শিকার

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 12, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ঈশ্বরগঞ্জ এনসিপির প্রধান সমন্বয়কারীসহ ৩জন মব সন্ত্রা*সের শিকার


 
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে অনি*য়ম, দূর্নীতি, দালালের দৌরা*ত্ম ও সিন্ডিকেটের অভিযোগ এনে মানববন্ধন করতে এসে মব সন্ত্রা*সের শিকার হয়েছে এনসিপিনেতাসহ ৩ জন।

বুধবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশ। 

আহতরা হলেন- এনসিপির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ও ময়মনসিংহ জেলা নাগরিক পার্টির সদস্য মো. মোজাম্মেল হক, ময়মনসিংহ জেলা এনসিপির সংগঠক মাসুম বিল্লাহ ও ছাত্রশিবির কর্মী শিহাব উদ্দিন। তাদের মধ্যে এনসিপি নেতা মোজাম্মেল হককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাসানুর রহমান সজিব ও মোহাইমিনুল ইসলাম শিহাব বলেন, হাসপাতালের দুর্নী*তি, অনি*য়ম, দলাল চ*ক্র ও  সিন্ডি*কেটের বিরু*দ্ধে দলমত নির্বিশেষে সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধনে  অংশ নিতে গেলে একটি দালা*ল চ*ক্র এবং হাসপাতালের স্টাফদের কিছু লোক এনিসিপির নেতাকর্মীদের ওপর অত*র্কিত হাম*লা চালায়।  আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  অনতিবিলম্বে দোষীদের শনাক্ত করে শা*স্তির আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,হাসপাতালের সামনে মানববন্ধন করতে গেলে উপস্থিত জনতা গণপিটুনি দিয়ে কয়েকজনকে আহত করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো. জাকির হোসাইন বলেন,' মানববন্ধনকে কেন্দ্র  করে হাসপাতালের বাহিরে যে ঘটনাটি ঘটেছে এ সম্পর্কে আমি অবগত না। হঠাৎ সংবাদ আসে বাহিরে গণ্ডগোল হচ্ছে। আমি অফিসের স্টাফদের মাধ্যমে জানতে পারলাম  মানববন্ধন করতে আসা লোকদেরকে স্থানীয় বাসিন্দারা প্রতিহত করেছে। পরবর্তীতে ইউএনও মহোদয় এবং ওসিকে অবগত করলে তাঁরা এসে বিষয়টি সমাধানের চেষ্টা করে।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#