নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশাল ও মুক্তাগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৬ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলায় বৈলর বড় পুকুরপাড় জামে মসজিদ এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে দু'জনের মৃত্যুর ঘটনা ঘটে।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ২ টায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছা উপজেলার সাতাশিয়া এলাকার কানাইবটতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
ত্রিশালে নিহরা হলেন, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ট্রাক চালক আল আমিন (৩০) ও জেলার সড়র উপজেলার রাশিদুই ইসলাম (৩০)।
মুক্তাগাছায় নিহতরা হলেন, ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকা মকবুল হোসেন (৪৬) এবং মুক্তাগাছা শহরের কলেজ রোডের মুকুল ফৌজ এলাকার বাসিন্দা রুম্পা সাহা (৪০)।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়া বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী দুটি ট্রাক আগে পিছনে ছিল। সামনের ট্রাকটি ধান বোঝাই ছিল। সামনের ধান বোঝাই ট্রাকের চাকা ফেটে গেলে দাড়িয়ে যায়। এসময় পিছনে থাকা ট্রাক সামনেন ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্খলে পিছনের ট্রাকের চালক ও সহকারী মারা যায়।
তিনি আরও বলেন, মরদেহ দুটি উদ্ধান করা হয়েছে। আমি ঘটনাস্থলে আছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, সোমবার (২০ অক্টোবর) দুপুর ২ টায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছা উপজেলার সাতাশিয়া এলাকার কানাইবটতলা নামক এলাকায় একটিনট্রাক দাড়িয়ে ছিল। এসময় ময়মনসিংহগামী যাত্রীবাহী সিএনজি সজোরে দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে মকবুল হোসনে নামে একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রুম্পা সাহাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পর সিএনজি চালক পালিয়ে যায়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলের, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আক্রান্ত সিএনজি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ জাতীয় আরো খবর..