আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

হালুয়াঘাট সিমান্ত দিয়ে নারী শিশুসহ ৬ রোহিঙ্গা পুশইন

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 9, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: হালুয়াঘাট সিমান্ত দিয়ে নারী শিশুসহ ৬ রোহিঙ্গা পুশইন

নিজস্ব প্রতিবেদক, 
ময়মনসিংহের হালুয়াঘাট সিমান্ত দিয়ে নারী শিশুসহ ৬ রোহিঙ্গা পুশইন করেছে বিএসএফ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার তেলিখালী বিওপির রঙ্গনপাড়া সীমান্ত পিলার ১১১৯ নম্বর এলাকা দিয়ে বাংলাদেশ পুশইন করে বিএসএফ।

একই দিন সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ান ৩৯ বিজিবি অধিনায়ক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেলিখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রঙ্গনপাড় সীমান্ত পিলার ১১১৯ নম্বর এলাকা দিয়ে পুরুষ ১ জন, মহিলা-২ জন এবং ৩ শিশুকে বাংলাদেশে পুশইন করে ২২ বিএসএফ ব্যাটালিয়নের যাত্রাকোনা ক্যাম্পের সদস্যরা। পরে বিজিবি'র সহায়তায় পুলিশ তাদের গ্রেফতার করে এবং বর্তমানে তারা হালুয়াঘাট থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেছে। তারা আগে বাংলাদেশের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং সেখানে ইটভাটা, কৃষিক্ষেত্র ও গৃহস্থালিসহ বিভিন্ন স্থানে শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি ভারতের পুলিশ ব্যাপক ধরপাকড় অভিযানের সময় তারা আটক হয় এবং পরবর্তীতে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে। 

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সাথে যোগাযোগ করে আটককৃতদের পরিচয় নিশ্চিত হয়। পুলিশের সহায়তায় তাদের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর জন্য আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ৬ জনকে জনকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় হালুয়াঘাট থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম বলেন, বিজিবি দুপুরে দিকে নারী শিশুসহ ৬ জনকে থানায় হস্তান্তর করেছে। তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।


#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#