আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মুঞ্জুরুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত এ.কে.এম রফিকুল আলম শামীমের উদ্বোধনে চূড়খাইয়ে জাকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ব্র্যাকের স্বপ্নসারথি পরিদর্শন করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা ময়মনসিংহে আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলনের নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত গ্রাহকই সবার আগে" পলিসি নীতিতে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম শুরু। নান্দাইলের সাব-রেজিস্ট্রার শেখ আবদুস সামাদ আজাদের বদলিজনিত বিদায় সংবর্ধনা উদ্যোগ: সনদপ্রাপ্ত দলিল লেখকদের 'রেজিস্ট্রার বহি' বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পায়তারা চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু।
Swapnil Bangladesh

এ.কে.এম রফিকুল আলম শামীমের উদ্বোধনে চূড়খাইয়ে জাকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: এ.কে.এম রফিকুল আলম শামীমের উদ্বোধনে চূড়খাইয়ে জাকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

এ.কে.এম রফিকুল আলম শামীমের উদ্বোধনে চূড়খাইয়ে জাকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
​মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ) :
সমাজ থেকে মাদক নির্মূল এবং তরুণ ও যুবসমাজকে ক্রীড়ামুখী করার প্রত্যয়ে ময়মনসিংহের ঐতিহ্যবাহী চূড়খাই বাজারের নাজিরাবাদ স্কুল অ্যান্ড কলেজ মাঠ সংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল জাকজমকপূর্ণ ‘প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় স্থানীয় ক্রীড়া ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
​উত্তেজনাপূর্ণ এ খেলায় শাহীন একাদশ ৩-১ গোলের ব্যবধানে তোফাজ্জল একাদশকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচটিতে রেফারির দায়িত্ব পালন করেন রেজা নুর ইসলাম এবং প্রাঞ্জল ধারাভাষ্যে পুরো আয়োজন জমজমাট রাখেন সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বোর্ড অব ম্যানেজমেন্টের সম্মানিত সদস্য, বাকৃবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কৃষিবিদ এ.কে.এম আনিছুজ্জামান আনিস।
​অনুষ্ঠানের উদ্বোধন করেন ১২নং ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ময়মনসিংহ মহানগর বিএনপির সদস্য ও ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম রফিকুল আলম শামীম।
​প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ আনিছুজ্জামান আনিস বলেন, "মাদকমুক্ত সুন্দর ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে মাঠমুখী করতেই আমাদের এই আয়োজন। যুবসমাজকে সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া উদ্যোগ অব্যাহত থাকবে।"
​১২নং ভাবখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ হাবিবুর রহমান খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালী থানা বিএনপির সদস্য মোঃ আব্দুল লতিফ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বোরহান উদ্দিন, মোঃ কামাল উদ্দিন, সার্জেন্ট (অব:) মোঃ আনোয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা মোঃ জাকির হোসাইন ও সমাজসেবক মোঃ রাজিব মিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
​প্রতিযোগিতাটির সার্বিক আয়োজনে ছিলেন মোঃ শাহীন ও মোঃ তোফাজ্জল। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হাবিবুর রহমান (হবি) এবং মহাখালী বাস টার্মিনালের সাবেক সহ-সভাপতি হাজী মোঃ চাঁন মিয়া।
​খেলা দেখতে স্থানীয় হাজারো ফুটবলপ্রেমী দর্শক মাঠে ভিড় জমান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে বিজয়ী শাহীন একাদশের হাতে পুরস্কার হিসেবে একটি খাসি তুলে দেন অতিথিরা। একই সাথে আয়োজনের সফলতায় বিশেষ ভূমিকা রাখা অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#