আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

কিশোরীকে একরাতে ৩ বার পালাক্রমে ধর্ষণ ৪ যুবকের

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 13, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: সালিশে কিশোরীকে পালাক্রমে ধর্ষণের করার ঘটনা স্বীকার করেছে তিন যুবক

কিশোরীকে একরাতে ৩ বার পালাক্রমে ধর্ষণ ৪ যুবকের

## সালিশের নামে তিন আসামীকে ডেকে এনে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা

## সালিশে কিশোরীকে পালাক্রমে ধর্ষণের করার ঘটনা স্বীকার করেছে তিন যুবক

নিজস্ব প্রতিবেদক, ময়মমনসিংহ
ময়মনসিংহের মুক্তাগাছায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে একরাতে তিনবার পালাক্রমে ধর্ষণ করে ৪ যুবক। এ ঘটনার পর স্থানীয়রা সালিশের নামে তিনজনকে ডেকে পুলিশের হাতে সোপর্দ করে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ও স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গ্রেপ্তারৃতরা হলেন, একই উপজেলার রমেশ চন্দ্র দে’র ছেলে পংকজ দে(১৯), খাইরুল হকের ছেলে রোমান (২৩) ও আব্দুর রহিমের ছেলে এমরান হোসেন (৩২)। অপর আসামি আমির হোসেন (২৮) পলাতক।

বুধবার (১২ নভেম্বর) রাতে মুক্তাগাছা থানায় ভিক্টিম কিশোরীর মা বাদি হয়ে মামলা দায়ের করেন। পর দিন বৃহস্পতিবার আটক তিন আসামীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

একই দিন (বৃহস্পতিবার) সকালে ভিক্টিম কিশোরী ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায় , উপজেলার একটি গ্রামের ১৪ বছর বয়সী এক কিশোরী ঢাকায় একটি বাসায় ঝিয়ের কাজ করে। গত মঙ্গলবার ওই কিশোরী ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯ টার দিকে মুক্তাগাছায় বাস থেকে নামেন। পরে অটোরিকসায় করে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে রাত সাড়ে ৯টার দিকে পংকজ দে’র সাথে দেখা হয়। পংকজ তাকে বাড়ি পৌছে দেবার কথা বলে একটি অটোরিকশাতে তুলে নেয়। পরে তাকে অটোরিকশায় করে ভিন্ন পথে ঘুরিয়ে স্থানীয় একটি বাঁশ বাগানে নিয়ে গিয়ে তাকে জোরপূর্ব মুখ চেপে ধরে পংকজ ও তার তিন সহযোগি অটোচালক রোমান, আমির হোসেন এবং এমরান মিয়ে পালাক্রমে ধর্ষণ করে। 

ভিকটিম জানায়, তারা স্থান পরিবর্তন করে রাতেই তাকে ৩ বার পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে তাকে অটোরিকশায় উঠিয়ে সেখানেও ধর্ষণ করে। পরে ভিকটিমকে রাত আনুমানিক ২টার দিকে একটি ফিসারির পারে ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়। পরদিন বুধবার দুপুরে স্থানীয়রা ওই কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বাড়িতে পৌছে দেয়।

ঘটনা জানাজানি হলে এলাকাবাসি বুধবার রাতে সালিশের কথা বলে তিন ধর্ষক ডেকে আনে। এসময় ধর্ষকরা জনসম্মুখে ধর্ষণ ঘটনার কথা স্বীকার করে। পরে এলাকাবাসী তাদের ৩ জনকে বেঁধে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে তাদের আটক করে। এ ঘটনার বুধবার রাতেই ভিক্টিমের মা বাদি হয়ে চার জনকে আসামীকে থানায় মামলা করেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, এলাকাবাসীর সহায়তায় পুলিশ তিন আসামী আটক করেছে। বৃহস্পতিবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেফতারে তৎপড়তাসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#