আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

প্রতিবন্ধি বৃদ্ধার বসতঘর দোকান

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 14, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: আমি অহন কই থাকবাম আর কিবায় চলবাম, বসতঘর ভেঙে বৃদ্ধার আহাজারি


নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহের নান্দাইলে এক প্রতিবন্ধীর বসতবাড়ি ও দোকান ঘর ভেঙ্গে লুটপাট করে জায়গা দখলের অভিযোগ উঠেছে প্রতিবেশী প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ আজ মঙ্গলবার ঘটনাস্থলে যায়।

স্থানীয় সুত্র জানায়, উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী আনোয়ার হোসেন (৪০) পৈতৃক সুত্রে পাওয়া প্রায় ৪ শতক জমিতে বসত ঘর তৈরি করে বসবাস ও সামনে দোকান ঘর তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছিল। এর মধ্যে বেশ কয়েক বছর ধরে ওই জায়গা নিজেদের দাবি করে দখলে নেওয়ার চেষ্টা করে প্রতিবেশী আদম আলীর ছেলে মাসুদ ও সোহরাব মিয়া এবং তাাঁদের দলবল। এ নিয়ে গ্রামে অনেকবার সালিশ বৈঠক হলেও কোনো সিদ্ধান্তই মানতে চায়নি দখলবাজরা। 

এ অবস্থায় গতকাল সোমবার সকাল থেকে ওই জায়গা দখলে নিয়ে বেপরোয়া হয়ে উঠে সোহরাব ও মাসুদরা। তারা ভাড়াটিয়া লোকজন নিয়ে প্রতিবন্ধী আনোয়ার হোসেনের বসত ঘর ও দোকান ভেঙ্গে চুরমার করে দেয়। পরে ওই জায়গায় প্লাস্টিকের জাল দিয়ে বেড়া দেয়।

খোঁজ নিয়ে জানা যায়, বসত ঘরের টিন ও বেড়া খুলে অন্যত্র ফেলে দিয়েছে দখলবাজরা। আর ওই খালি ভিটেতে বসে আহাজারি করছেন প্রতিবন্ধী আনোয়ার হোসেনের মা নুরজাহান বেগম ও ভাই নুরুল হক। অপর দিকে বাড়ির সামনে একটি  চায়ের দোকান ঘর করে দিয়েছিল পাড়ার একটি মানবিক সংগঠন। ওই দোকানও ভেঙ্গে দেওয়া হয়। 

প্রতিবন্ধী আনোয়ারা হোসেনের মা নুরজাহান বেগম বলেন, আমি অহন কই থাকবাম আর কিবায় চলবাম। আমার এই জমির সকল কাগজপত্র থাকতেও তারা বসত ঘর ও দোকান ভাইঙ্গা মাডিতে মিশাইয়া দিছে। এর বিচার কেলা করবো? 

প্রতিবেশিরা জানান, প্রতিবন্ধী আনোয়ার হোসেন অত্যন্ত অসহায় ও হতদরিদ্র। তাঁকে এলাকার লোকজন সব সময় দেকবাল করে থাকে। বিধবা মা ও স্ত্রী সন্তানদের নিয়ে কোনোভাবে চলে আসছে। এর মধ্যে তাঁর বসত ঘর ও আয়ের এক মাত্র সম্বল ধুলিসাৎ করে দেওয়া ন্যাক্কার জনক।

এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সোহরাব বলেন, এই জায়গা আমার ক্রয়কৃত। দীর্ঘ দিন ধরে আনোয়ার দখল করে রেখেছিল। বারবার বলার পরেও বসতঘর তৈরি করে বসবাস করে আসছিল। এখন আমি আমার জায়গা দখলে নিয়েছি।

লিখিত অভিযোগ পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে যান নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই্) মো. সাইদুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিকভাবে জায়গা দখলের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।


#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#