আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

ত্রিশালে জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : May 14, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ত্রিশালে জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত


​ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে জনবান্ধব ভূমি রেজিস্ট্রেশন সেবা নিশ্চিতকরণ এবং রেজিস্ট্রি অফিসের কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে স্থানীয় নজরুল অডিটোরিয়ামের ৩য় তলায় সাব-রেজিস্ট্রার অফিস  ও দলিল লেখক সমিতির যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল-৭ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ মাহাবুবুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে  বলেন, "ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেদিকে সকলের  সজাগ দৃষ্টি রাখতে হবে। সরকারের লক্ষ্য হলো দুর্নীতিমুক্ত ও আধুনিক ভূমি ব্যবস্থাপনা। রেজিস্ট্রি অফিসের কর্মপরিবেশ উন্নত করার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখকদের সমন্বিত প্রচেষ্টায় ত্রিশালকে একটি মডেল সাব-রেজিস্ট্রি অফিস হিসেবে গড়ে তুলতে হবে।"

​জনপ্রতিনিধি হিসেবে তিনি অফিসের সীমানা নির্ধারণ করে বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং নতুন ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন।
​বিশেষ অতিথির বক্তব্যে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক  মোঃ আরাফাত সিদ্দিকী অফিসের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 
সভায় রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জটিলতা নিরসন, দাপ্তরিক কাজের গতি বৃদ্ধি এবং নকল নবীশ ও দলিল লেখকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​ ভূমি নিবন্ধনে অনলাইন ই-রেজিস্ট্রেশন কার্যক্রমের প্রথম পর্যায়ে   বাংলাদেশে প্রথম স্থান অর্জনকারী অফিসার বর্তমানে   ত্রিশালের সাবরেজিস্ট্রার ওমর ফারুক পলাশ  তার বক্তব্যে  বলেন, "মাননীয় এমপি মহোদয় সকাল হতে দুপুর  পর্যন্ত  দীর্ঘ সময়  আমাদের অনুষ্ঠানে ব্যায় করে আমাদের যে সুপরামর্শ প্রদান করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। এই এই গুরুত্বপূর্ণ  সুপরামর্শ ও  দিক নির্দেশনার আলোকে আমরা সেবার মান আরও উন্নত করব।"
​মতবিনিময় সভায়  ​ত্রিশালের এসিল্যান্ড মাহবুবুর রহমান,
ত্রিশাল থানার ​অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর আহমেদ,
​দলিল লেখক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল দলিল লেখকবৃন্দ এবং সাব-রেজিষ্ট্রি  ​অফিসের অফিস সহকারী চন্দনা রানী পন্ডিত সহ অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 
​আয়োজকদের পক্ষ থেকে   আশাবাদ ব্যক্ত করেন যে, সংসদ সদস্য ও প্রশাসনের এই সরাসরি তদারকির ফলে সাধারণ জনগণের ভূমি সংক্রান্ত সেবা পাওয়া আরও সহজ, স্বচ্ছ এবং গতিশীল হবে।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#