আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

নান্দাইলে অধ্যক্ষের বিরুদ্ধে মাদরাসার জমি বিক্রির অভি*যোগ

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 25, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: নান্দাইলে অধ্যক্ষের বিরুদ্ধে মাদরাসার জমি বিক্রির অভি*যোগ


 নিজস্ব প্রতিনিধি -
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাইয়ের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছাড়াও মাদরাসার জমি বিক্রির অভিযোগ এনে এর প্রতিবাদে এলাকাবাসী ও পরিচালনা কমিটির সদস্যরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। 

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১ টার দিকে নান্দাইল পৌরশহরের জলসিঁড়ি বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত একটি অটো শো-রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের পর এলাকাবাসী মাদ্রাসার সামনের সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির প্রতিবাদ ও তদন্তের দাবি জানিয়ে নানা ধরনের স্লোগান দেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি মো. আবদুল হান্নান। তিনি বলেন, আবদুল হাই এই মাদ্রাসায় যোগদানের সময় তাঁর যোগ্যতার ঘাটতি ছিল। তারপরও অনিবন্ধিত পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে এই মাদ্রাসায় যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি মাদ্রাসায় দুর্নীতি করেছেন। মাদ্রাসার নিজস্ব জমি বিক্রি করে অর্থ আত্মসাত করেছেন। নানা জায়গায় অনৈতিক সুবিধা দিয়ে মাদ্রাসায় বছরের পর বছর নীতিমালা বহির্ভুত কাজ করে গেছেন। 

আবদুল হান্নান আরও বলেন, আমাদের বাপ-দাদারা মাদ্রাসায় জমি দান করেছেন। কিন্তু তিনি সেই জমি অন্যায়ভাবে বিক্রি করে সেই অর্থ লোপাট করে গেছেন। সাবেক সভাপতি শরাফ উদ্দিন ভূঁইয়ার মৃত্যুর পরও তাঁর স্বাক্ষর জাল করে আবদুল হাই মাদ্রাসার ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করেছেন অভিযোগ করেন পরিচালনা কমিটির সহসভাপতি আবদুল হান্নান। এসব দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি করেন তিনি। 

হান্নান আরও বলেন, করোনার সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অধ্যক্ষ ওই সময় নানা খাত দেখিয়ে ২০ লাখ টাকা ব্যয় দেখিয়েছেন। যা লুটপাট ছাড়া আর কিছুই নয়। সাংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি গোলাম হায়দার খান ফয়সল, সাবেক সদস্য আবদুল খালেক। 

জানতে চাইলে অধ্যক্ষ মো. আবদুল হাই বলেন, এসব পুরাতন অভিযোগ। আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জেলা প্রশাসকের মাধ্যমে তদন্ত করিয়েছে। ওই তদন্তে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির চিঠি তাঁর কাছে রয়েছে। আরেক প্রশ্নের উত্তরে অধ্যক্ষ আরও বলেন, মাদ্রাসার সাথে সংশ্লিষ্ঠ এলাকার কিছু লোক তাঁদের স্বজনদের অত্র প্রতিষ্ঠানে নানা পদে নিয়োগ দিতে চাইছেন। কিন্তু চাইলে তো হবে না। স্বচ্ছতার সাথে নীতিমালা মেনে নিয়োগ দেওয়া হবে। অন্যায় কাজ আমার দ্বারা সম্ভব হবে না। এটা বুঝতে পেরে কিছু লোক পুরাতন অভিযোগ সমূহ সামনে আনছেন।


#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#