আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

ময়মনসিংহ সদরে বিএনপি'র নেতার বিরুদ্ধে ১০০০ ভিজিএফ কার্ড আত্মসাতের অভিযোগ

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: অভিযুক্ত বিএনপি নেতা


​নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। ময়মনসিংহ সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুস্থদের জন্য বরাদ্দকৃত ১০০০টি ভিজিএফ (VGF) কার্ড আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি পরিচয় দিয়ে এই বিপুল পরিমাণ কার্ড হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়নের সাবেক বিএনপি'র সাধারণ সম্পাদক মনজুরুল হক মুঞ্জুর বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
​ সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়দের অভিযোগ থেকে জানা যায়, ঘাগড়া ইউনিয়নে এবার ঈদুল ফিতর উপলক্ষ্যে ৪,১৪০টি দুস্থ পরিবারের জন্য সরকারি খাদ্য সহায়তার (ভিজিএফ) কার্ড বরাদ্দ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ ইউনিয়ন প্রশাসক ও মেম্বারদের মাধ্যমে এই কার্ডগুলো প্রকৃত অভাবীদের মাঝে বিতরণ করার কথা। কিন্তু অভিযোগ উঠেছে, প্রভাবশালী নেতা মনজুরুল হক মুঞ্জু স্থানীয় এমপি'র নাম ভাঙিয়ে ১০০০টি কার্ড নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। তবে কার্ডগুলো নিজের জিম্মায় নিলেও তিনি সেগুলো সাধারণ মানুষের মাঝে বিতরণ করেননি। দীর্ঘসময় অতিবাহিত হলেও ওই এক হাজার কার্ডের কোনো হদিস মেলেনি।
​ সরেজমিনে এলাকায় গিয়ে জানা যায়, শত শত দুস্থ মানুষ চালের আশায় ইউনিয়ন পরিষদে গিয়ে খালি হাতে ফিরে আসছেন। ভুক্তভোগী এক এলাকাবাসী আক্ষেপ করে বলেন, "আমরা গরীব মানুষ, কার্ডের আশায় মেম্বারদের কাছে যাই। কিন্তু শুনতে পাই কার্ড নাকি মুনজু সাহেব নিয়ে গেছেন। এখন চালও পাচ্ছি না, কার্ডের হিসাবও পাচ্ছি না। আমাদের ঈদের আনন্দ মাটি হয়ে গেছে।"
​ স্থানীয়দের দাবি, মুঞ্জু কেবল সরকারি সম্পদ আত্মসাৎই করেননি, বরং তিনি এমপির প্রতিনিধি পরিচয় দিয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছেন। এছাড়া রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে, গত নির্বাচনের সময় তিনি গোপনে বিরোধী রাজনৈতিক দল জামাতে ইসলামী মনোনিত এমপি'র সাথে আঁতাত করে দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। নিজের আধিপত্য বজায় রাখতে তিনি এখন সরকারি ত্রাণ নিয়ে নয় ছয় করছেন বলে অভিযোগ উঠেছে।
​এই চাঞ্চল্যকর চুরির ঘটনায় ঘাগড়া ইউনিয়নের সাধারণ মানুষ ও সচেতন মহল ক্ষুব্ধ। তারা দ্রুত এই ১০০০ কার্ড উদ্ধার করে প্রকৃত দুস্থদের মাঝে চাল বিতরণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযুক্ত মনজুরুল হক মুঞ্জুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্তকে তার মোবাইল নাম্বার 
017121***74 যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#