আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

ময়মনসিংহ বিভাগের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যবসা সম্প্রসারণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 8, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

বাংলাদেশ কৃষি ব্যাংক, 
বাংলাদেশ কৃষি ব্যাংক, ময়মনসিংহ বিভাগের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যবসা সম্প্রসারণ বিষয়ক দিনব্যাপী পর্যালোচনা সভা ০৮ অক্টোবর ২০২৫ তারিখে শহীদ সাফওয়ান সদ্য অডিটোরিয়াম, জামালপুরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ময়মনসিংহ বিভাগের ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে করণীয় নির্ধারণ করে তা বাস্তবায়নের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান এবং ব্যবসায়িক কর্মকান্ড সম্প্রসারণ বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সঞ্চিয়া বিনতে আলী। প্রধান অতিথি বলেন, কৃষি খাতে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণসহ আমানত সংগ্রহ, ঋণ আদায় ও বৈদেশিক রেমিট্যান্স প্রদানে কৃষি ব্যাংক ধারাবাহিক অগ্রগতি অর্জন করছে। চলতি বছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে ও লাভজনক পর্যায়ে উন্নীতকরণে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক জনাব জামিল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আঃ রহিম ও জনাব মোহাঃ খালেদুজ্জামান, প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক জনাব আশরাফুজ্জামান খান এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগের মহাব্যবস্থাপক জনাব মোঃ নাজমুল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল নির্বাহী ও শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#