তৌকির আহমেদ শাহীন তারাকান্দা থেকেঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬ ও গণভোট উপলক্ষে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় যৌথ বাহিনীর (পুলিশ, আনসার, র্যাব ও সেনাবাহিনী) মহড়া ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: সাইফুর রহমান। জেলা প্রশাসক অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসন কোনো ছাড় দেবে না সেই বার্তা স্পষ্ট করেন। গনভোটের প্রচারে তিনি উল্লেখ করে বলেন যে রাষ্ট্রের চাবি এবার আপনার হাতে৷ আগামীর বাংলাদেশ কেমন হবে তা আপনার সিদ্ধান্তের মাধ্যমে প্রকাশ করুন ১২ ফেব্রুয়ারি গোলাপি রঙের ব্যালটে৷
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ এর পুলিশ সুপার মো: মিজানুর রহমান এবং তিনি তার বক্তব্যে তারাকান্দাবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে উদ্বুদ্ধ করেন।
তারাকান্দা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন নির্বাচনপূর্ব অনিয়ম মোকাবেলায় উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। যেকোন অভিযোগ আমলে নিয়ে তড়িৎ ব্যাবস্থা নেয়া হচ্ছে। এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার, ফুলপুর তারাকান্দা সার্কেলের এএসপি, সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাচন অফিসার,উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ জাতীয় আরো খবর..