আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

সম্বন্ধির হাতে বোন জামাই খুন, ডোবা থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 8, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: মুক্তাগাছায় মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক, 
ময়মনসিংহের মুক্তাগাছায় সম্বন্ধির হাতে বোন জামাই খুন ও ডোবা থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৮ অক্টোবর) বিকালে উপজেলার হতরপাড়া গ্রামের ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ও এর আগে মঙ্গলবার মধ্যরাতে মানকোন ইউনিয়নের শ্রীপুরমাইজহাটি গ্রামে সম্বন্ধির হাতে বোন জামাই আহাদ আলী খুনের ঘটনা ঘটে।

নিহত আহাদ আলী উপজেলার শ্রীপুরমাইজহাটি গ্রামের মৃত সায়েদউল্লাহ ছেলে ও হতরপাড়া গ্রামের ডোবা থেকে উদ্ধার অজ্ঞাত যুবকের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার শ্রীপুর মাইজহাটি গ্রামের ফজলুল হক (৬৫) ও তার ছোট বোন জামাই আহাদ আলী (৬০) একই বাড়িতে বসবাস করতেন। আহাদ আলী প্রায়ই রাতের বেলায় বাড়ি থেকে বের হয়ে এলাকার চায়ের দোকানে গিয়ে আড্ডা দিয়ে রাত করে বাড়ি ফিরতেন। ফজলুল হককে রাতে বেলায় বাড়ির গেইট খুলে দিতে হতো। এই গেইট খুলা নিয়ে তাদের মাঝে মনোমালিন্য হতো। 

মঙ্গলবার রাতেও আহাদ আলী অন্যান্য দিনের মত রাতে খাবার খেয়ে বাড়ির বাইরে যান। আড্ডা শেষে রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফিরে গেইট খুলে দিতে বললে ফজলুল হক গেইট খুলেন। পরে এত রাতে ঘুম থেকে উঠে গেইট খোলা নিয়ে দুই জনে বাকবিতন্ডায় জড়ান। 

একপর্যায়ে ফজলুল হক শাবল দিয়ে আহাদ আলীর পেটে পর পর আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আহাদ আলী লুটিয়ে পড়েন। চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ আনুমানিক ১৫/২০ দিন আগে কোথাও থেকে হত্যা করে মরদেহ এখানে এনে ফেলে রাখতে পারে। মরদেহের বিভিন্ন অংশ পচে নষ্ট হয়ে গেছে। দেখে অনুমান করা যায় নিহতের বয়স ২৫ হতে ৩০ হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলমান আছে।

ওসি আরও বলেন, খবর পেয়ে রাতেই নিহত আহাদ আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতককে গ্রেফতারে পুলিশি তৎপড়তা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#