আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

ময়মনসিংহে পুলিশ বক্সের সামনে যুবদলকর্মীকে ছুরিকা*ঘাতে হ*ত্যা

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 26, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ময়মনসিংহে পুলিশ বক্সের সামনে যুবদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যা


নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহ নগরীতে ছুরিকা*ঘাতে রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নামে এক যুবদল কর্মী খু*ন হয়েছেন। 

বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৩ টার দিকে নগরীর পাটগোদাম বীজ মোড়ে পুলিশ বক্সের সামনে ছুরিকা*ঘাতের ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৫ টার দিকে মারা যায়।

নিহত রেদুয়ান জাহান রিয়াদ নগরীর ১৩১ নম্বর কালিবাড়ি এলাকার মো. সাইদুল হক খানের ছেলে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) শফিক উদ্দিন বলেন, বিকাল সাড়ে ৩ টার দিকে ওই যুবককে ছুরিকাঘাতে আজত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৫ টার দিকে মারা যায়। ওই যুবকের হাটুর উপরে ছুরিকাঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্ষণে সে মারা যায়।

নিহতের বাবা সাইদুল হক বলেন, পাটগুদাম অস্থায়ী পুলিশ বক্সের ভেতরে আমার ছেলে আহত অবস্থায় অনেকক্ষণ পড়েছিল। কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। তবে, কি কারণে, কে বা কারা তাকে হত্যা করেছে। এ বিষয়ে এখনো কিছু জানতে পারিনি। আমার ছেলে যুবদল নেতা ইনছানের সাথে রাজনীতি করতো। ঘটনাস্থলের সিসি ক‍্যামেরার ফুটেজ দেখে আমার ছেলের খুনিদের বিচার করার দাবি জানান তিনি।

এবিষয়ে মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইনছান বলেন, নিহত রেদুয়ান জাহান রিয়াদ যুবদলের রাজনীতির সাখে জড়িত ছিল। সে যুবদলের একজন সক্রিয় কর্মী। এই হত্যার জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ব্রিজ এলাকায় সক্রিয় ছিনতাইকারী একটি চক্রের মধ‍্যে বিরোধের জের ধরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে। 


#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#