আব্দুল হান্নান : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার জাকের পার্টি ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। তারাকান্দা উপজেলার ১০ নং বিসকা ইউনিয়নে ৫অক্টোবর দুপুর ২টায় কাশিগঞ্জ বাজারের শহীদ মিনার চত্বরে জনসভা ও সভা শেষে বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি কাশিগঞ্জ বাজারের প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জনসভায় ফুলপুর, তারাকান্দা উপজেলা জাকের
সভাপতি আব্দুল মোতালেব দুলাল এর সভাপতিত্বে
তারাকান্দা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন এর সঞ্চালনায়,
বক্তব্য রাখেন জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলার সভাপতি মোঃ আবুল কাশেম, জাকের পার্টির মৎস্য ফ্রন্টের বিভাগীয় সভাপতি মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, জেলা মহিলা ফ্রন্টের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, তারাকান্দা থানা জাকের পার্টির
সহ- সভাপতি আব্দুস সাত্তার, প্রচার সম্পাদক আবুল হাসিম, ওলামা ফ্রন্ট তারাকান্দা জাকের পার্টির সাধারণ সম্পাদক ও বিসকা ইউনিয়ন সভাপতি ফখর উদ্দিন, কামারিয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যান্যরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন জাকের পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জনসভা ও র্যালি শেষে দেশ মাতৃকার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
এ জাতীয় আরো খবর..