আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ
Swapnil Bangladesh

নুরুল ইসলাম অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: নুরুল ইসলাম অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা অনুষ্ঠিত


তৌকিরআহমেদ শাহীন, 
ময়মনসিংহ, তারাকান্দা প্রতিনিধি:

নুরুল ইসলাম অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে ৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার) একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বগীর পাড়া, পোস্ট মাস্টার বাড়ি, তারাকান্দা, ময়মনসিংহে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব নাজমা বেগম। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাতা সদস্য জনাব ডাঃ অ্যাডভোকেট মোঃ রকিব আহমেদ জাহের উদ্দিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেবা ৯২ ফাউন্ডেশনের সহ-সভাপতি জনাব আসাদুজ্জামান পাটোয়ারী।চিকিৎসা সেবা প্রদান করেন ফিউচার লাইফ চক্ষু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের।
অভিজ্ঞ চিকিৎসক দল। এ দলে ছিলেন ডাঃ মোঃ শাহারিয়া রাজন রাজু (এমবিবিএস, ঢাকা), ডাঃ উম্মে ফারহানা মিম (এমবিবিএস, ডিইউ) এবং অধ্যক্ষ ডাঃ আজহারুল করিম আকিব (এমবিবিএস, ঢাকা)সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।এ সময় আগত চক্ষু রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী চশমা ও ওষুধ বিতরণ করা হয়।আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের কাছে সহজে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দিতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিনামূল্যের এ চিকিৎসা সেবা পেয়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#