আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

ময়মনসিংহর সিরতা ইউনিয়নে অসামাজিক কার্যকলাপে গ্রাম পুলিশ আটক

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 16, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ইউপি কার্যালয়ে অসামাজিক কাজের সময় নারীসহ গ্রাম পুলিশ আটক


নিজস্ব প্রতিনিধি-
ময়মনসিংহের সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অসামাজিক কাজের সময় নারীসহ নাজিম উদ্দিন নিজু নামে এক গ্রাম পুলিশকে আটক করা হয়েছে।

আটক গ্রাম পুলিশ নাজিম উদ্দিন নিজু সিরতা ইউনিয়ন পরিষদর গ্রাম পুলিশ হিসাবে পরিচিত। সে একই ইউনিয়নের মৃত হামেদ আলীর ছেলে।

বুধবার (১৫ অক্টোবর) রাতে সদর উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাদের আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়।

স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন  বুধবার রাতে এশার নামাজের পর এক নারী ইউনিয়ন পরিষদের দোতলায় উঠে যায়। ঘটনাটি আশপাশের লোকজন টের পায়। কিছুক্ষণ পর স্থানীয় কয়েকজন দু'তলায় গিয়ে জানালা দিয়ে দেখতে পারে কক্ষের ভেতরে গ্রাম পুলিশ নাজিমুদ্দিন এবং ওই নারী অসামাজিক কাজে লিপ্ত রয়েছে। এ সময় বাইরে থেকে কক্ষের দরজা বন্ধ করে দেয়া হয়। এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন বিষয়টি দেখার জন্য ছুটে আসে। তিনি আরও বলেন, জানান, গ্রাম পুলিশ নাজিম উদ্দিনের সাথে এই নারী প্রায়ই এসে রাত্রি যাপন করত। কিন্তু কখনো ধরা পড়েনি।

আটক গ্রাম পুলিশ নাজিম উদ্দিন বলেন, এই নারী প্রায়ই তার কাছে চলে আসতো। রাত্রি যাপন করে আবার ভোর বেলায় চলে যেত। ঘটনার দিন রাতে ওই নারী তার কাছে আসার পর আশপাশের লোকজন টের পেয়ে তাদেরকে আটক করে রাখে। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, রাতে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ সিরতা ইউনিয়ন পরিষদের এক কক্ষে গ্রাম পুলিশসহ এক নারীকে আটক করে। তাদের বিরুদ্ধে ২২০ ধারায় মামলার পর আদালতে পাঠানো হয়েছে।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#