আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

ময়মনসিংহে ভেনাস হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, ৪ লাখ টাকায় ধামাচাপা

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ময়মনসিংহে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, ৪ লাখ টাকায় ধামাচাপা


নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহ নগরীর ভাটিকাশর রোডস্থ বেসরকারি ভেনাস হাসপাতালে শান্তা (২০) নামে এক প্রসূতি নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে স্বজনদের আহাজারিতে তোলপাড় সৃষ্টি হলে ঘটনা ধামাচাপা দিতে ৪ লাখ টাকা রফাদফা করা হয়। তবে ইতোমধ্যে বিষয়টি থানা পুলিশে গড়িয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।  

রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় মৃত ওই প্রসূতি নারীর জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এর আগে এদিন ভোরে ভেনাস হাসপাতালে চিকিৎসাধীন থাকা ওই প্রসূতি নারীর অবস্থা শঙ্কটাপন্ন হলে তাকে তড়িঘড়ি করে কমিউনিটি বেইজ মেডিকেল কলেজ ও হাসপাতালে (সিবিএমসি) পাঠানো হয়। পরে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে বলে জানিয়েছেন নিহত নারীর স্বজনরা। 

নিহত নারী শান্তা (২০) নগরীর বলাশপুর এলাকার বাসিন্দা মো: মোস্তাকীমের স্ত্রী। 

নিহত নারীর স্বামী মো: মোস্তিকীম বলেন, শনিবার বিকাল ৫টার দিকে ভেনাস হাসপাতালে আমার প্রসূতি স্ত্রীকে ভর্তি করি। এরপর রাত ৮টার দিকে আমার স্ত্রীর সিজার হলে তার খেচুনি শুরু হয়। এ সময় আমার স্ত্রীকে আবার অপারাশেন থিয়েটারে নিয়ে পেটে রেখে দেওয়া একটি যন্ত্র বের করে চিকিৎসকরা। এভাবে তারা ৩ বার অপারেশন করে।  এতে রোগীর অবস্থা শঙ্কটাপন্ন হয়ে গেলে সারারাত সে ব্যাথায় ফটফট করে। এরপর ভোরে আমার স্ত্রীকে ভেনাস হাসপাতাল থেকে তড়িঘড়ি বের করে কমিউনিটি বেইজ মেডিকেল কলেজ ও হাসপাতালে (সিবিএমসি) পাঠালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

ভুক্তভোগী স্বামী এ ঘটনার বিচার চেয়ে বলেন, এটি একটি সুস্পষ্ট হত্যাকান্ড। তারা আমার স্ত্রীকে হত্যা করেছে। আমি এই ঘটনার বিচার চাই।

নিহত নারীর মামী মোছা: আফরোজা বলেন, আমাদের রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তাররা বলেছিল, সব নরমাল পজিশনে আছে। কোন সমস্য নেই। কিন্তু ভেনাস হাসপাতালের ডাক্তাররা সিজার করে এই মৃত্যুর ঘটনা ঘটিয়েছে।

জানতে চাইলে ভেনাস হাসপাতালের পরিচালক মো: আজহার মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সময় আমি হাসপাতালে ছিলাম না, তবে শুনেছি বিষয়টি নিয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সামাধান হয়েছে। এতে কত টাকা সিদ্ধান্ত হয়েছে, তা আমার জানা নেই।

এবিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শিবিরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে ওই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#