ডেস্ক রিপোর্ট।।
আগামী (১৪ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জেলা সমন্বয় সভা সফল করার লক্ষ্যে আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) ময়মনসিংহে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিকী আলম।
সভায় আরও বক্তব্য রাখেন এনসিপি নেতা ইকরাম ইলাহি সাজ, এডভোকেট এটিএম মাহবুব উল আলম, মোঃ জসীম উদ্দিন, মোঃ মোজাম্মেল হক, আলী হোসেন, মোঃ ফুয়াদ হাসান এবং সুফি আব্দুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় নেতারা আসন্ন জেলা সমন্বয় সভাকে সফল করতে বিভিন্ন সাংগঠনিক পরিকল্পনা ও প্রস্তুতির দিক নির্দেশনা প্রদান করেন।
এ জাতীয় আরো খবর..