আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

ময়মনসিংহের আশরাফুল ইসলাম মামুন ওরফে "ডায়মন্ড মামুন" "মুখোশ উন্মোচনের ধারাবাহিক ঘটনা প্রবাহ"-

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: সাইবার ক্রাইম সম্রাট আলোচিত ডায়মন্ড মামুন এর ডুপ্লেক্স বাড়ি



পর্ব-০১
ডেস্ক রিপোর্ট -

কয়েক বছর আগেও তিনি ছিলেন মোবাইল ম্যাকানিক ও ঋণে জর্জরিত। কিন্তু বর্তমানে তার সম্পদের পরিমাণ ১৫ থেকে ২০ কোটি টাকায় পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। হঠাৎ আর্থিক উত্থানের পেছনের সাইবার ক্রাইম  সাম্রাজ্য'র সম্রাট আলোচিত আশরাফুল ইসলাম মামুন ওরফে "ডায়মন্ড মামুন" "এখন টক অব দ্যা টাউন".

 
অভিযোগ উঠেছে - ময়মনসিংহের চর নিলক্ষীয়া ইউনিয়নের ল্যাংড়া  বাজারের মামুন এর রাতারাতি এই উত্থানের পেছনে রয়েছে ভয়ংকর তথ্য। 
অভিযোগ রয়েছে, অবৈধ আয়ের টাকায় তিনি ইতোমধ্যে ৫০ শতকের বেশি কৃষিজমি ক্রয় করেছেন, গড়ে তুলেছেন দেশি-বিদেশি গরুর খামার এবং নির্মাণ করেছেন বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি,চলাফেরায় ব্যাবহার করেন ব্যাক্তিগত রয়েল এনফিল্ড এবং প্রাইভেট কারে।  যে ব্যক্তি অল্প কিছুদিন আগেও দিনমজুর হিসেবে কাজ করতেন, বর্তমানে তার অধীনে ১০-১২ জন শ্রমিক কাজ করছেন—যা স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
আরও উদ্বেগজনক বিষয় হলো, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ব্যক্তিগতভাবে অস্ত্র সংরক্ষণ করছেন বলেও অভিযোগ উঠেছে। এতে করে এলাকাবাসীর মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

 আন্তর্জাতিক অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম, মোবাইল ব্যাংকিং, ফেসবুক ও টেলিগ্রাম ব্যবহার করে কোটি কোটি টাকার নেটওয়ার্ক গড়ে তোলা রাজত্বের স্বঘোষিত রাজাধিরাজ  আশরাফুল ইসলাম মামুন ওরফে "ডায়মন্ড মামুন"। 
- বিকাশ, নগদ, রকেট ও উপায়ের মাধ্যমে বিশাল অঙ্কের টাকা লেনদেন এর মাধ্যমে  দ্রুত বিত্তশালী  হওয়ার স্বপ্ন দেখিয়ে তরুণদের সাইবার অপরাধ  এবং  মানি লন্ডারিংয়ের বিশাল নেটওয়ার্ক সাম্রাজ্য'র সম্রাট আলোচিত মামুন।
সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, এই নেটওয়ার্ক এখন আর শহরকেন্দ্রিক নয়। মফস্বল ও গ্রামাঞ্চলেও এর বিস্তার ঘটাচ্ছে। কোথাও তরুণরা সর্বস্বান্ত হয়েছে, কোথাও পরিবার ভেঙেছে, কোথাও আবার রাতারাতি অবৈধ সম্পদের পাহাড় গড়ে উঠেছে। 
অনলাইন জুয়া থেকে  শুরু করে  তার পুরো ক্যাসিনো চলে স্মার্টফোনে। ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, গোপন লিংক, এজেন্ট সিম, মোবাইল ব্যাংকিং, বিদেশি সার্ভার সব মিলিয়ে এটি এখন সাইবার অপরাধের নতুন রূপ।
অভিযোগ আছে, মামুন দীর্ঘদিন আত্মগোপনে থেকেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি এতদিন ধরে কীভাবে তার নেটওয়ার্ক এর বিস্তার ঘটাচ্ছে? তার পেছনে কারা ছিল?  লাভবান হচ্ছে কারা? কিংবা আলোচিত,সমালোচিত মামুনের খুঁটির জোড় ই কোথায়?
 মোবাইল ফোনে  ডায়মন্ড মামুন এর বক্তব্য জানতে তাকে ফোন দিলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে চাননি।








#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#