আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

ফুলপুর থেকে নিখোঁজ দুই কিশোরী গাজীপুর থেকে উদ্ধার

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 10, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ময়মনসিংহে ডিবি'র সাফল্য : নিখোঁজ দুই কিশোরীকে উ'দ্ধা'র


স্টাফ রিপোর্টার।। 
ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার তৎপর অভিযানে নি'খোঁ'জ হওয়া দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। গত (৪ অক্টোবর ২০২৫) তারিখ সকাল ১১টা নাগাদ ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ছনধরা হাটপাগলা এলাকা থেকে সাদিয়া আক্তার তৃপ্তি ও মিথিলা খাতুন নামের দুই কিশোরী নি'খোঁ'জ হন। 

পরিবারের পক্ষ থেকে বহু খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়ায়, তৃপ্তির পিতা মো. মুছলেম উদ্দিন এবং মিথিলার মাতা আছমা বেগম ফুলপুর থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ ঘটনায় ময়মনসিংহ পুলিশ সুপার কাজী মোঃ আখতার উল আলম এর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম অ্যান্ড অপস্‌) এর নির্দেশনায়, অফিসার ইনচার্জ (ডিবি), ময়মনসিংহ এর তদারকিতে তদন্ত কার্যক্রম শুরু হয়।

তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) বিপুল কুমার সাহা ও এএসআই (নিঃ) জাহাঙ্গীর কবীর সঙ্গীয় ফোর্সসহ আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল (৯ অক্টোবর ২০২৫) তারিখ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে গাজীপুর জেলার বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা থেকে নি'খোঁ'জ কিশোরী দু’জনকে উ'দ্ধা'র করতে সক্ষম হন।

পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উক্ত ভিকটিমদের তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ ময়মনসিংহ জনগণের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেছে।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#