আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Swapnil Bangladesh

ময়মনসিংহের ত্রিশালে ছেলের হাতে বাবা, মা খু'ন

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 9, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ত্রিশালে ছেলের হাতে বাবা মা খু'ন

স্টাফ রিপোর্টার।। 

ময়মনসিংহের ত্রিশালে বাবা-মাকে হত্যা করে বসতঘরে লাশ পুঁতে রাখার অভিযোগে ছেলে রাজু মিয়াকে (২৬) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে তাকে আটক করে ত্রিশাল থানা পুলিশ। 

ত্রিশাল থানার অফিচার্জ ইনচার্জ  (ওসি) মনসুরুল আলম জানান, ত্রিশাল উপজেলার বাঁশতলী গ্রামের মোহাম্মদ আলী এবং রানোয়ারা বেগমকে হত্যা করে লাশ বসতঘরে পুঁতে রাখে ছেলে রাজু মিয়া। গতকাল বুধবার বেলা ১১টার দিকে রানোয়ারা বেগমকে গলা টিপে হত্যা এবং ওই দিন দিবাগত রাত ২টার দিকে মোহাম্মদ আলীকে কুড়াল দিয়ে কু'পিয়ে হত্যা করে তাদের ছেলে রাজু মিয়া। পরে তাদের দুজনের লাশ ঘরের ভেতরের একটি রুমে মাটি খুঁড়ে চাপা দেয়।

প্রতিবেশীরা হত্যার বিষয়টি পুলিশকে জানায়প্রতিবেশীরা হত্যার বিষয়টি পুলিশকে জানায়

তিনি আরও জানান, রানোয়ারা বেগমকে গলা টিপে হত্যার পর লাশ বসতঘরের একটি রুমে লুকিয়ে রাখা হয় পরে পাশের বাড়ি থেকে একটি কুড়াল এনে গভীর রাতে রাজু তার বাবাকে হত্যা করে। বৃহস্পতিবার সকালে তাদের দুজনের লাশ মাটি চাপা দেয়। 

ওসি জানান , বিয়ের পর রাজু বেকার হয়ে পড়ে। এ নিয়ে সংসারে অশান্তি চলছিল। রাজুর ১১ মাস বয়সী একটি মেয়েসন্তান রয়েছে। প্রায় সময় টাকাপয়সা নিয়ে বাবা-মায়ের সঙ্গে তার ঝগড়া হতো। স্থানীয়রা হত্যার বিষয়টি থানায় জানালে আজ বিকালে রাজুকে আটক করা হয়। পরে আটক রাজুর স্বীকারোক্তিতে লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#